ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী

ঈদের ছুটিতেও দায়িত্বে অবিচল প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিদিনি, ঢাকা
  • আপডেট সময় : ০৫:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে

ঈদের ছুটিতেও দায়িত্বে অবিচল প্রধানমন্ত্রী তারেক রহমান : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদের ছুটি শুরু হলেও রাষ্ট্রীয় দায়িত্বে কোনো ছেদ পড়েনি। রাজধানীর গুলশানের বাসভবন থেকেই জরুরি সরকারি কার্যক্রম তদারকি করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের কার্যক্রমের খোঁজখবরও রাখছেন তিনি।

বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, ছুটির মধ্যেও গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে অবস্থান করে নিয়মিত সরকারি দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী। দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি কোথায় কী হচ্ছে—সেসব বিষয়ে তিনি অবগত থাকছেন।

তিনি আরও জানান, সারাদেশে চলমান খাল খনন কর্মসূচির অগ্রগতি, কাজের গতি ও তদারকি পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিচ্ছেন।

সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাখতে মেয়র ও প্রশাসকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশনা ও তাগিদ দিচ্ছেন তিনি। পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি ছুটির দিনেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেন। এদিন তিনি ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদের ছুটিতেও দায়িত্বে অবিচল প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬