ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে

জাকিয়া সুলতানা, ধর্মপাশা (সুনামগঞ্জ)
  • আপডেট সময় : ০৩:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে

শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় টানা কয়েকদিন ধরে দফায় দফায় শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় হাওরাঞ্চলের কৃষকদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। চলতি মৌসুমে অন্যান্য বছরের তুলনায় এ অঞ্চলে শিলাবৃষ্টির প্রকোপ কিছুটা বেশি হওয়ায় বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।

গত রোববার দুপুরের পর হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রাতে কয়েক দফায় শিলাবৃষ্টি শুরু হয়। গভীর রাত পর্যন্ত থেমে থেমে শিলা, বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকায় দুই উপজেলার বিভিন্ন হাওরের ফসল ঝুঁকির মুখে পড়ে। বিশেষ করে ধানের শিষ বের হওয়ার এ গুরুত্বপূর্ণ সময়ে শিলার আঘাত উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে দুই উপজেলার প্রায় ৮০টি হাওরে ৩১ হাজার ৯১০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। আর অল্প কিছুদিনের মধ্যেই কৃষকরা ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন। তবে আকস্মিক শিলাবৃষ্টি ও সম্ভাব্য পাহাড়ি ঢলের আশঙ্কায় ফসল রক্ষা বাঁধ নিয়েও উদ্বেগ বাড়ছে।

শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে
ধর্মপাশায় ঝড়ে লণ্ডভণ্ড জনপদ, বিধ্বস্ত অসংখ্য বাড়িঘর

ধর্মপাশার ধারাম হাওরের কৃষক ইকবাল হোসেন বলেন, ধানে এখন শিষ আসছে। এ সময় শিলাবৃষ্টি হলে ধানের গর্ভাশয়ে আঘাত লেগে ফলন কমে যেতে পারে। অন্যদিকে মধ্যনগরের হলদি হাওরের কৃষক আবুল মিয়া জানান, বড় আকারের শিলা ধানের শিষ নষ্ট করে দিতে পারে এবং ইতোমধ্যে কিছু ঘরবাড়িরও ক্ষতি হয়েছে।

এদিকে সুরেশ্বরী নদীর পানিও বাড়তে শুরু করায় পাহাড়ি ঢলের শঙ্কা আরও বাড়ছে। এতে ফসল রক্ষা বাঁধ টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আশয়াদ বিন খলিল রাহাত জানান, এখনো বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে শিলাবৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির ঝুঁকি রয়েছে। তিনি কৃষকদের দ্রুত বাঁধ মজবুত করা, জমিতে পানি নিয়ন্ত্রণে রাখা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ফসল রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে

আপডেট সময় : ০৩:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬