ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন

বিশেষ প্রতিদিনি, ঢাকা
  • আপডেট সময় : ০২:৫২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে

কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলায় প্রান্তিক কৃষক, হাফেজ ও এতিমদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন, ভোলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ আয়োজনটি ছিল সম্প্রীতি, কৃতজ্ঞতা ও মানবিক মূল্যবোধের এক অনন্য মিলনমেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন এম. এ. জাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহাবুদ্দিন ফরাজী। স্বাগত বক্তব্য রাখেন ভোলা জেলা শাখার আহ্বায়ক জাকির হোসেন এবং প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন উদীয়মান সাংবাদিক ইয়ামিন হাওলাদার।

ইফতার মাহফিলে প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়ন ও তাদের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, কৃষকরা দেশের অর্থনীতির প্রাণশক্তি, তাই তাদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।

কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন
ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে ফুল
দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি শাহাবুদ্দিন ফরাজি ও নেতৃবৃন্দ

এ সময় কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও কৃষকের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা বেলায়েত হোসেন, সাবেক প্রিন্সিপাল, মফিজিয়া মাদ্রাসা। দোয়ায় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এই আয়োজন শুধু একটি ইফতার মাহফিল নয়, বরং কৃষক সমাজের প্রতি সম্মান ও সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সকলের মনে গভীর ছাপ ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন

আপডেট সময় : ০২:৫২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬