সংবাদ শিরোনাম ::
প্রয়াত হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০২:১৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১ ২৫৯ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির জুনায়েদ বাবুনগরী মারা গিয়েছে। বৃহস্পতিবার বেলা দুপুরে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে মারা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দিন রব্বানী।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ উচ্চ রক্তচাপজনিত কারণে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে ভর্তি করা হয়।
৬৭ বছর বয়সী বাবুনগরী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

























