ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বৈরাচার পতনের পরও ষড়যন্ত্র চলমান: সতর্ক থাকার আহ্বান তারেক রহমান-এর খেলার মাঠ থেকে নদীতে: উপকূলের শিশুদের কঠিন জীবন কুষ্টিয়ায় পীর হত্যা: এজাহারভুক্ত আসামি জামায়াত কর্মী রাজীব মিস্ত্রি  গ্রেপ্তার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, প্রতিষ্ঠিত সত্য: আইনমন্ত্রী গীর্জায় ঢুকে ফাদারকে বেঁধে লুট, গ্রেপ্তার ৩ দুষ্কৃতকারী হরমুজ সংকটে কোটি মানুষ দারিদ্র্যে পড়ার আশঙ্কা: জাতিসংঘ বাংলাদেশ ইস্যুতে আসাম মুখ্যমন্ত্রীর মন্তব্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনার তলব সেচ সংকটের পর প্লাবনে নষ্ট বোরো : দ্বিমুখী আঘাতে বিপর্যস্ত কৃষি আজ চুক্তি: বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার ৫ জেলায় বন্যার আভাস: মৌলভীবাজারে আকস্মিক বন্যা, হাজারো মানুষ পানিবন্দি

নজির গড়লেন সালমান খান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১ ২৯১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে ভয়াবহ রূপ নিয়েছে মহামারি করোনা ভাইরাস। এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বলিউড তারকারা। কয়েকদিন আগে ভারতের স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন সালমান খান। এবার বেশ বড় পরিসরে মানুষের পাশে দাঁড়িয়েছেন ভাইজান। এবার ইন্ডাস্ট্রির ২৫ হাজার কর্মীকে অর্থ সাহায্য করলেন তিনি। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়ান সিনে এমপ্লয়িজের পক্ষ থেকে ভাইজানের কাছে একটি তালিকা দেওয়া হয়েছে।

ইন্ডাস্ট্রির টেকনিশিয়ান থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, স্টান্টম্যান, বুম ম্যান, স্পটবয়সহ মোট ২৫ হাজার কর্মীর প্রত্যেককে ১৫০০ টাকা করে দিলেন বলিউডের ভাইজান।

তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গেই তোড়জোড় শুরু করেন সালমান। অন্যদিকে এই কাজে এগিয়ে এসেছে যশ রাজ ফিল্মস প্রযোজনা সংস্থাও। এই সংস্থার ৩৫ হাজার সিনিয়র সিটিজেন শিল্পীদের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। এদের মধ্যে চারজনের পরিবারকে মাসিক ৫০০০ টাকা এবং রেশন পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে তারা।

বিভিন্নভাবে এই মহামারির সময়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন সালমান খান। কিছুদিন আগেই ঘোষণা দেওয়া হয়, তার ‘রাধে’ মুক্তির পর প্রাপ্ত আয়ের একটি অংশ দেওয়া হবে করোনার ত্রানে। জানা যায়, ‘গিভ ইন্ডিয়া’ মঞ্চের অংশীদার হিসাবে প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম দান করবেন তারা।

এছাড়াও শিবসেনার যুব শাদখার সঙ্গে এক হয়ে সালমান খান ৫ হাজার করোনা যোদ্ধার হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন। যাদের মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্স ও প্রশাসন।

জানা যায়, সালমানের ‘ভাইজানস কিচেন’ থেকে সবার হাতে টিফিন এবং পানির বোতল তুলে দেওয়া হচ্ছে। বলিউডের ভাইজান নিজে সব খাবারের মান পরীক্ষা করছেন। এই তারকা জানান, মুম্বাইয়ে যতদিন লকডাউন চলবে তত দিন সবার পাশে থাকবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নজির গড়লেন সালমান খান

আপডেট সময় : ০৭:০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১