ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিরীণ বেবীর কবিতা ‘নারী তুমি মানুষ হতে শেখো’ পর্যালোচনা ছাড়াই মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদনের দাবি তিস্তা  প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ

দেশের ভাবমূর্তি নষ্ট করতেই পরিকল্পিত ষড়যন্ত্র

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৬:৩৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ ২৭৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘ব্রহ্মণবাড়িয়া সদর, আখাউড়া ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর’

ভারতের উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে ব্রহ্মণবাড়িয়া সদর, আখাউড়া ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন ঢাকায় ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। শুক্রবার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে, ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দু’টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন।

এদিনে কসবায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অপর এক অনুষ্ঠানে হাই কমিশনার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক দু’টি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশ সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

অত্যাধুনিক জীবন রক্ষাকারী যন্ত্রপাতি দ্বারা সজ্জিত অ্যাম্বুলেন্সগুলি চিকিৎসার জন্য হাসপাতালগামী রোগীদের মানসম্মত জরুরীসেবা এবং ট্রমা লাইফ সাপোর্ট প্রদান করতে প্যারামেডিক এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের সাহায্য করবে। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের মার্চ ঢাকা সফরকালে ঘোষণাকৃত ১০৯ টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সরবরাহের সামগ্রিক কর্মসূচির অংশ হিসেবে অ্যাম্বুলেন্সগুলি প্রদান করা হয়েছে।

প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ কখনও সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না মন্তব্য করে আইন মন্ত্রী আনিসুল হক বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ‘কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থে গণ্ডগোল’ বাধিয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতেই পরিকল্পিত ষড়যন্ত্র।

আনিসুল হক বলেন, পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। আমি দুঃখিত, কিছু কিছু জায়গায় এ ঘটনা ঘটেছে। কিন্তু এটা বাংলাদেশের সার্বিক চিত্র নয়। আইনমন্ত্রী আরও বলেন, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং বাংলাদেশ জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিও জীবিত থাকবে। বাংলাদেশ কখনও সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না।

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের সময় ভারতের প্রয়োজনে বাংলাদেশও পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশের বন্ধু হিসেবে জনগণের কল্যাণের জন্য ভারত সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ঘনিষ্ঠ আত্মীয় এবং আজীবন বন্ধু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশের ভাবমূর্তি নষ্ট করতেই পরিকল্পিত ষড়যন্ত্র

আপডেট সময় : ০৬:৩৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১