ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

তেজগাঁওয়ে একটি ফ্ল্যাটে বিস্ফোরণে শিক্ষার্থীর মৃত্যু

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১১:০০ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১ ৩২৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার পূর্ব তেজতুরী বাজার এলাকার ছয়তলা ভবনের তিনতলায় একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জিতু হাসান (২৮) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা গিয়েছে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল সংবাদমাধ্যমকে জানান, তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল। জিতু হাসানের গ্রামের বাড়ির পাবনার গঙ্গারামপুরে। পুলিশ জানিয়েছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইএমবিএ করছিলেন।

বিস্ফোরণ ঘটনায় দগ্ধ অন্যজন ইয়াসিন তালুকদার (৩২) আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তার শরীরেরও ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি চাকরি খুঁজছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে নয়টায় হঠাৎ ওই ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধ

দু’জনকে তাৎক্ষণিকভাবে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেনি পুলিশ।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, স্থানীয় লোকজন আগুন ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনা কোনো দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেজগাঁওয়ে একটি ফ্ল্যাটে বিস্ফোরণে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৭:১১:০০ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১