ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

জায়গা নেই হাসপাতালে গাছতলায় কোভিড রোগীর!

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ২৬৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর জেনারেল হাসপাতালের বাইরে গাছতলায় দেখা যায় রিনা খাতুন (৫৫) নামের এক করোনা রোগীকে। ছবি- সংগৃহীত

করোনা (কোভিড-১৯) সংক্রমণের ভয়াবহ রূপ নিয়েছে যশোরে। সর্বশেষ ২৪ ঘণ্টায় যশোরে করোনায় আক্রন্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ২৭৯ জন। শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ।

করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। হাসপাতালে ঠাঁই না মেলায় অনেকে হাসপাতালের বাইরে অবস্থান করছেন।

মঙ্গলবার যশোর জেনারেল হাসপাতালের বাইরে গাছতলায় দেখা যায় রিনা খাতুন (৫৫) নামের এক করোনা রোগীকে। তার স্বজনরা জানান, করোনা উপসর্গ নিয়ে সোমবার তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। ওয়ার্ডে জায়গা না হওয়ায় বাইরে নমুনা সংগ্রহের জন্য রাখা টেবিলের ওপর রাখা হয়।

এদিন সকালে নমুনা সংগ্রহ শুরু হওয়ায় টেবিলের ওপর থেকে নামিয়ে গাছতলায় রাখা হয় রিনাকে। তার বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার বারবাগ গ্রামে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ জানান, করোনা রোগী ও উপসর্গ নিয়ে আসা রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শয্যা বাড়িয়েও জায়গার সংকুলান হচ্ছে না।

ফলে জায়গা না পেয়ে বারান্দা কিংবা গাছতলায় থাকার মতো ঘটনা ঘটছে। তবে আমরা ইয়োলো জোনের শয্যা ও জায়গা বৃদ্ধি করছি। আরও বাড়ানো প্রক্রিয়াধীন।

জানা যায়, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৩৫ জন। করোনা ওয়ার্ডের রেড জোনে ১৪৬ শয্যার বিপরীতে ১৩৬ জন ও ইয়োলো জোনের ২২ শয্যার বিপরীতে ৯৯ জন রোগী ভর্তি আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জায়গা নেই হাসপাতালে গাছতলায় কোভিড রোগীর!

আপডেট সময় : ১১:০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১