ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম লাইনে দাঁড়িয়ে স্বস্তি: অল্প সময়েই তেল পেলেন বাইকচালক মোহাম্মদ আলী দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে

কুশিয়ারায় ধরা পড়ল দানব আকৃতির মাছ, ওজন ১৬০ কেজি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ২৮২ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

কুশিয়ারা নদীতে ধরা পড়ল দানব আকৃতির মাছ। ওজন ১৬০ কেজি। মাছের নাম বাগাড়।

সিলেটের লাল বাজারে বিক্রির জন্য ওঠা প্রায় ১৬০ কেজি ওজনের বাঘাইড়। সিলেটের কুশিয়ারা নদীর জকিগঞ্জ এলাকায় ধরা পড়েছে প্রায় ১৬০ কেজির এ বাগাড় মাছ। মাছটি বিক্রির জন্য মঙ্গলবার সকালে বাজারে তোলা হয়েছে।

বাংলাদেশের সিলেট শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে জকিগঞ্জ। উল্টো দিকে আসামের করিমগঞ্জ। উভয় দিকের মানুষ সিলেটের অঞ্চলিক ভাষায় কথা বলেন।

জকিগঞ্জ কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে দানব আকৃতির মাছটি। মঙ্গলবার সকালে ধরা পড়া মাছটি স্থানীয়ভাবে ক্রেতার অভাবে সিলেট শহরের বন্দরবাজারের লালবাজার মাছের আড়তে তোলা হয়।

বিক্রেতা জানান, মনমতো দামে আস্ত মাছ কেনার ক্রেতা নেই। তাই বুধবার মাছটি কেটে প্রতি কেজি দুই হাজার টাকায় বিক্রি দরে বিক্রি করা হবে। বিশাল আকারের বাগাড় মাছ আনার খবর শুনে অনেক উৎসুক মানুষ ভিড় জমায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুশিয়ারায় ধরা পড়ল দানব আকৃতির মাছ, ওজন ১৬০ কেজি

আপডেট সময় : ০৯:৪০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩