ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

World Ijtemar-1 : আখেরি মোনাজাত দিয়ে শেষ হল ইজতেমার প্রথম পর্ব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ২৭৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

আখেরি মোনাজাত দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রবিবার সকালে আখেরি মোনাজাতে সমগ্র বিশ্বের মানবজাতির নিরাপত্তা, ঐক্য, মুক্তি এবং ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করে আল্লাহর কাছে মিনতি জানানো হয়।

বাংলাদেশের তুরাগ নদের তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের প্রায় ৩০ লাখ মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন। মোনাজাত চলাকালে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাগ তীর। মোনাতে অংশ নিয়ে বহু মানুষ কান্নায় লুটিয়ে পড়েন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, চেরাগ আলী, টঙ্গী-কালীগঞ্জ সড়কের আমতলী কেরানিরটেক, টঙ্গী-কামারপাড়া রোডসহ চারপাশের অলিগলি, বহুতল ভবন, ভবনের ছাদ, ময়দানের চারপাশে হাজারো মুসল্লি মোনাজাতে অংশ নেন।

এদিন বাদ ফজর বাংলাদেশের মাওলানা রবিউল হকের বয়ানের মধ্য দিয়ে ইজতেমা ময়দানের কার্যক্রম শুরু হয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের।

দুই বছর পর অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের ৩০ লাখ মুসল্লি অংশ গ্রহণ করেন। প্রায় ৫৬টি দেশের মুসল্লি ইজতেমায় অংশ নেন। বিদেশি মেহমানদের জন্য ইজতেমা ময়দানে আলাদা নিবাসের ব্যবস্থা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

World Ijtemar-1 : আখেরি মোনাজাত দিয়ে শেষ হল ইজতেমার প্রথম পর্ব

আপডেট সময় : ১১:২৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩