ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

World Bank : তিন সংকটে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২ ৩৭১ বার পড়া হয়েছে

তিন দিনের বাংলাদেশ সফর শেষে ঢাকা ছাড়েন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, কভিড মহামারির প্রভাব ও জলবায়ু সংকট মোটা দাগে বিশ্বের মতো বাংলাদেশ ‘তিন সংকটে’ পড়েছে। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের বিজ্ঞপ্তিতে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। তার মতে বিশ্ব অর্থনীতির এই চ্যালেঞ্জগুলো ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। প্রতিটি দেশই মোকাবিলায় লড়াই করছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

১২ নভেম্বর ঢাকায় আসেন মার্টিন রাইজার এবং তিন দিনের সফর শেষে মঙ্গলবার ঢাকা ছাড়েন।

বিজ্ঞপ্তিতে রাইজার বলেন, সামষ্টিক রাজস্ব আহরণ ও আর্থিক খাতের সংস্কার, মানবসম্পদ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন খাতে বিনিয়োগ অব্যাহত রাখার মাধ্যমে দ্রুত প্রবৃদ্ধি ধরে রাখতে পারে বাংলাদেশ। আমরা এ চ্যালেঞ্জিং সময়ে এই প্রচেষ্টাগুলোতে পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত।

তিনি বলেন, বিগত ৫০ বছর ধরে বাংলাদেশের অসাধারণ উন্নয়ন যাত্রার অংশ হতে পেরে বিশ্বব্যাংক গর্বিত। বাংলাদেশ বিশ্বের অন্যান্য অনেক দেশের উদাহরণ। বিশেষ করে দ্রুত দারিদ্র্য হ্রাস ও টেকসই প্রবৃদ্ধির জন্য।

প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন রাইজার। এসময় সাস্প্রতিক বৈশ্বিক ধাক্কা কমাতে ও অর্থনৈতিক টেকসই নীতিগত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের জন্য বিশ্বব্যাংকের সহায়তা নিয়েও আলোচনা করেন। সফরকালে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক তার সঙ্গে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

World Bank : তিন সংকটে বাংলাদেশ

আপডেট সময় : ০৭:১৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২