ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

Waste transport vehicles : বর্জ্য পরিবহনের গাড়ি চুরি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২ ২৮৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্জ্য পরিবহনের গাড়ি : ছবি সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক

কর্পোরেশনের কেন্দ্রীয় ময়লার ভাগাড় থেকে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বর্জ্য পরিবহনের ১০ চাকার ডাম্প ট্রাক চুরি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতের অন্ধকারে ট্রাকটি চুরি হওয়ার ঘটনাটি শনিবার সন্ধ্যা নাগাদ নিশ্চিত হয় কর্পোরেশন।

ঘটনা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় বর্জ্য ভাগাড় মাতুয়াইলে। এখানের দায়িত্বরত সহকারী প্রকৌশলী নুরুজ্জামান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার সকাল সাতটার দিকে বর্জ্য বোঝাই গাড়িটি মাতুয়াইলে আসে। গাড়ি থেকে বর্জ্য নামিয়ে চালক বাসায় চলে যায়। রাত আটটার দিকে চালক এসে দেখতে পায় গাড়ি উধাও।

তবে রাত পৌনে আটটার দিকে গাড়িটি মাতুয়াইল ল্যান্ডফিল থেকে বেরিয়ে যাবার চিত্র ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) ক্যামেরায় ধরা পরে। কিন্তু চালকের মুখ বোঝা যায়নি।

করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের বর্জ্য মাতুয়াইলে রাখা হয়। সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক আনসার সদস্য মোতায়েন রয়েছে। রয়েছে সিসি ক্যামেরার পর্যবেক্ষণ। এরপরও কীভাবে সেখান থেকে গাড়িটি চুরি হলো, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছেন করপোরেশনের কর্মকর্তারা।

বলছেন, সিটি করপোরেশনের গাড়ি যেখানে-সেখানে পড়ে থাকলেও কেউ গাড়ির ক্ষতি করে না। অথচ সর্বোচ্চ নিরাপত্তার জায়গা থেকে প্রায় কোটি টাকার গাড়িটি চুরি হওয়ায় তারা বিস্মিত। আনসার সদস্যদের সামনে দিয়ে অপরিচিত এক লোক গাড়িটি কীভাবে নিয়ে গেল, তা খতিয়ে দেখা উচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Waste transport vehicles : বর্জ্য পরিবহনের গাড়ি চুরি!

আপডেট সময় : ০৯:৪০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২