ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

Vole fish  : এক ভোল মাছেই লাখপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ২৯৪ বার পড়া হয়েছে

২৩ কেজি ওজনের এক ভোলা মাছের দাম ৮ লাখ টাকা : সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক ভোলা মাছের দাম ৮ লাখ টাকা

সাতক্ষীরার আশাশুনির কুড়িকাহুনিয়ার মাসুম বিল্লাহ’র জালে ধরা পড়ে মাছটি ২৩ কেজিরও বেশি ওজনের এক ভোলা মাছ

অনলাইন ডেস্ক

২৩ কেজির এক ভোলা মাছ বিক্রি হয়েছে ৮ লাখ টাকায়। এতো দাম কেন এই মাছ? কারণ, মৎস্য কর্মকর্তা জয়দেব পাল এই মাছ যত বড় হবে, তত বেশি দাম। সামুদ্রিক এই মাছের বায়ুথলী বা এয়ারব্লাডার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ স্যুপ তৈরিতেও এ মাছ ব্যবহার করা হয়ে থাকে।

বঙ্গোপসাগরে দুবলার চর এলাকায় মাছে শিকারে গিয়েছিলেন, সাতক্ষীরার আশাশুনির কুড়িকাহুনিয়া গ্রামের জেলে মাসুম বিল্লাহ। তার জালেই ধরা পড়ে ভাগ্যবদলের ভোলা মাছটি। ১০ জানুয়ারি মাছটি খুলনায় নিয়ে এসেছেন মো. রহমত নামের এক ব্যক্তি।

খুলনার পাইকারী মাছ বাজারে বৃহস্পতিবার মাছটি তোলা হয়। এর ওজন ২৩ কেজি ৬৮০ গ্রাম। মাছটির দাম হাঁকানো হয় ৮ লাখ টাকা। তবে আরো বেশি দামে বিক্রির আশা মৎস্যজীবীর।

মদিনা ফিশ ট্রেডার্সের পরিচালক মো. আবু মুছা বলেন, ভোল মাছ খুবই কম পাওয়া যায়। বছরে দুই-একটি মাছ পাওয়া যায়। এত বড় ভোল মাছ আগে কখনো দেখিনি। ভোল মাছ বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বলে শুনেছি। এ কারণে এই মাছের দাম বেশি।

তিনি বলেন, দুবলার চরে প্রথমে দাম হয়েছিল প্রতি কেজি ৪০ হাজার টাকা। সে হিসেবে তখন দাম হয় ৮ লাখ ৪০ হাজার টাকা। আরও বেশি দামের আশায় মাছটি সেখানে বিক্রি না করে খুলনার বাজারে আনা হয়েছে। তবে আশানুরূপ দাম না পাওয়ায় এখন চট্টগ্রামে পাঠানোর পরিকল্পনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Vole fish  : এক ভোল মাছেই লাখপতি

আপডেট সময় : ০২:২৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩