ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের কফির উৎপাদন বাড়লেও চাষ ও বাজারজাতকরণে সংকট শাশ্বতী গুহ’র কবিতা ‘আজও আমার কিছু বলার ছিল’ দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের

USA : কেমব্রিজে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩ ৩১৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের এই স্থানে বাংলাদেশি তরুণ সাঈদ ফয়সালকে গুলি করে হত্যা করেছে পুলিশ  ছবি:  সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের এই স্থানে বাংলাদেশি তরুণ সাঈদ ফয়সালকে গুলি করে হত্যা করেছে পুলিশ  ছবি:  সংগৃহীত

অনলাইন ডেস্ক

বুধবার স্থানীয় সময় বিকালে কেমব্রিজের চেস্টনাট স্ট্রিটে সাঈদ ফয়সাল নামের ২০ বছরের তরুণ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজ এখবর দিয়েছে। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত বলে পরিবার জানায়।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে বসবাসকারী চাচা সেলিম জাহাঙ্গীর বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়ে বলেন, ফয়সাল এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি কাজও করতেন। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা এলাকায়। যুক্তরাষ্ট্রেই ফয়সালের জন্ম হয়েছে।

সেলিম জাহাঙ্গীরের দাবি তার ভাতিজা শান্তশিষ্ট, ভালো ছেলে। পুলিশ তাকে কেন গুলি করল তা তিনি বুঝে ওঠতে পারছেন না।

সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, বুধবার বেলা সোয়া ১টার দিকে কেমব্রিজের একজন বাসিন্দা ৯১১-এ ফোনে করে জানান একজন ব্যক্তি একটি অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে লাফিয়ে পড়েছেন। তার হাতে চাপাতির মতো ধারাল অস্ত্র রয়েছে বলে মনে হচ্ছে।

পুলিশ গিয়ে সিডনি স্ট্রিটের একটি ভবনের পেছনে তাকে দেখতে পায়। জানা যায় তিনি সাঈদ ফয়সাল। পুলিশ যাওয়ার পর ফয়সাল অস্ত্র হাতে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে দেখা গেছে তার এক ফুট লম্বা একটি ছোরা ছিল।


নিহত সাঈদ ফয়সাল ছবি: সংগৃহীত

মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস এ ঘটনার তদন্ত করছে। অ্যাটর্নি মারিয়ান রায়ান বলেছেন, ফয়সাল যখন অস্ত্র নিয়ে ভয় দেখাচ্ছিল তখন তাকে আটকানোর জন্য বেশ কয়েকবার বাধা দেওয়া হয়েছিল। তবে ফয়সাল ছোরা নিয়ে পুলিশ কর্মকর্তাদের দিকে তেড়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

বলা হয়েছে, একজন পুলিশ কর্মকর্তা প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করলেও ফয়সালকে আটকাতে পারেননি। তিনি ছোরা নিয়ে পুলিশের দিকে তেড়ে আসতে থাকে। এক পর্যায়ে একজন পুলিশ কর্মকর্তা গুলিবর্ষণ করেন এবং তাতে ফয়সাল বিদ্ধ হন।

ঘটনার পর ফয়সালকে উদ্ধার করে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অবশ্য পুলিশের বক্তব্য নাকচ করে সেলিম জাহাঙ্গীর বলেন, ফয়সালের হাতে ছুরি থাকার কোনো ভিডিও তাদের কেউ এখন পর্যন্ত দেখাতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :