ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

United Nations  : মিয়ানমারের জান্তা সরকারকে ‘অবিলম্বে’ গণতান্ত্রিক ধারায় ফেরার আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:২০ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ২৭৫ বার পড়া হয়েছে

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘মিয়ানমারকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস’র বার্তা’

ভয়েস ডিজিটাল ডেস্ক

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মিয়ানমারের সামরিক সরকারকে ‘অবিলম্বে’ গণতান্ত্রিক ধারায় ফেরার আহ্বান জানিয়েছেন। আর এটাই একমাত্র পথ। শনিবার কম্বোডিয়ার রাজধানী নমপেনে এক সম্মেলনে যোগ দিয়ে মিয়ানমারের জান্তা সরকারের প্রতি এ আহ্বান জানান গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমারকে ঘিরে ধরা দুঃস্বপ্ন বন্ধের এক মাত্র পথ গণতান্ত্রিক ধারায় ফেরা। মিয়ানমারের পরিস্থিতি জনগণের জন্য একটি অন্তহীন দুঃস্বপ্ন। বর্তমান অবস্থা পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

তিনি বলেন, আমি মিয়ানমারের কর্তৃপক্ষকে তাদের জনগণের কথা শুনতে আহ্বান জানাই। রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হোক। স্থিতিশীলতা ও শান্তির এটাই একমাত্র পথ। ক্ষমতাসীনদের দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানসহ ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারজুড়ে চলমান সহিংসতা বন্ধে দেশটির জান্তা সরকারকে ব্যাপক চাপ প্রয়োগ করে আসছে। কিন্তু কারও কোনো পরামর্শ বা কোনো আহ্বানকে তারা গুরুত্ব দিচ্ছে না। ফলে দেশটির পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

এ অবস্থায় আসিয়ানের শীর্ষ সম্মেলনে মিয়ানমার ইস্যু, দেশটির রক্তপাত এড়ানোসহ কূটনৈতিক প্রচেষ্টা কার্যত ব্যর্থ। মিয়ানমারও আসিয়ানের সদস্য। তাই দেশটিকে কয়েকটি শর্তও দিয়েছে জোটটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

United Nations  : মিয়ানমারের জান্তা সরকারকে ‘অবিলম্বে’ গণতান্ত্রিক ধারায় ফেরার আহ্বান

আপডেট সময় : ০৪:৪৭:২০ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২