ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

Turag River :  শিল্পবর্জ্যের ভাগাড়ে পরিণত ‘তুরাগ নদ’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ ২৫৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে নদীদূষণের কারণে বছরে ক্ষতি হয় ২৮৩ কোটি ডলার

‘নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সরকারি কর্মকর্তারা পরিদর্শনে এলে গাজীপুরের কারখানা মালিকেরা পরিশোধন কেন্দ্র চালু করেন। চলে ফের বন্ধ করেন। তারা দেশের ক্ষতি করছেন, ক্ষোভ নৌপরিবহন প্রতিমন্ত্রীর’

ভয়েস ডিজিটাল ডেস্ক 

বাংলাদেশের বহু নদীই এখন নামেমাত্র টিকে আছে। অনেক নদীই দখল-দূষণে অস্তিত্ব সংকটে। তিন বছর আগে দখল-দূষণের হাত থেকে বাঁচাতে তুরাগ নদকে ব্যক্তি-আইনি সত্তা বা জীবন্ত সত্তা ঘোষণা করে হাইকোর্ট। আদালত সে সময় বলেছিল নদনদী বাঁচা-মরার ওপর বাংলাদেশের অস্তিত্ব জড়িত। নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ।

খালিদ মাহমুদ চৌধুরী : ছবি সংগ্রহ

কিন্তু তাতে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। শত শত পোশাক আর ডায়িং কারখানার বিষাক্ত বর্জ্যে দূষণের মাত্রা বহুগুণ বেড়েছে। বর্ষায় মোটামুটি প্রবাহ থাকলেও শুষ্ক মৌসুমে জল হয়ে ওঠে বিষাক্ত। দুর্গন্ধে নদী পাড়ে টেকাই দায়। ঝাঁঝালো গ্যাসে চোখ জ্বলে। পরিবেশ অধিদপ্তরের অভিযানেও থামছে না দখল-দূষণ।

তুরাগে একটি অনুষ্ঠানে আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তুরাগের অবস্থা দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বলেন,
শিল্পবর্জ্যের তুরাগ নদ ভাগাড়ে পরিণত হয়েছে। সরকারি কর্মকর্তারা পরিদর্শনে এলে গাজীপুরের কারখানা মালিকেরা পরিশোধন কেন্দ্র চালু করেন। আর কমৃকর্তারা চলে গেলে ফের বন্ধ করে দেন। তাঁরা দেশের ক্ষতি করছেন।

অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, তৈরি পোশাকশিল্পের কারণে গাজীপুর সারা বিশ্বে পরিচিত, আমাদের গর্বের স্থান গাজীপুর। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এটি একটি অপরিকল্পিত শহরে পরিণত হয়েছে, আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। মন্ত্রী বলেন, তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা হয়। সারা বিশ্বের মানুষ এখানে আসেন, তারা তুরাগ নদীতে অজু করেন। আমরা লজ্জিত যে তাদের পবিত্র জল দিতে পারি না। তুরাগ নদকে আমরা ভাগাড়ে পরিণত করেছি।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, গাজীপুরে তুরাগ নদ, বালু নদী, জিরাই খাল ও পাশের শীতলক্ষ্যা নদী আছে। আমরা এগুলো রক্ষা করার চেষ্টা করছি। কিন্তু কিছু ব্যবসায়ী একটু বেশি লাভের আশায় নদীতে শিল্পবর্জ্য ফেলে নদীর ক্ষতি করছে।

দেশে নদীদূষণের কারণে বছরে ক্ষতি হয় ২৮৩ কোটি ডলার। দূষিত কালো জল দিয়ে নৌকা চলাচল করছে। দেশের নদ-নদীগুলোর দশা এমনই। কার্যকরী পদক্ষেপ না নিলে নদীদূষণের কারণে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

গাজীপুর জেলায় তিন হাজারের মতো কারখানা রয়েছে। ব্যবসায়ীরা শিল্পবর্জ্য পরিশোধন কেন্দ্র তৈরি করেন, কিন্তু সেটা চালান না। কারখানাগুলো থেকে পাঁচ শতাংশ বর্জ্যও নদীতে ফেললে নদী রক্ষা করা সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Turag River :  শিল্পবর্জ্যের ভাগাড়ে পরিণত ‘তুরাগ নদ’

আপডেট সময় : ০৪:৪৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২