ঢাকা ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

Travel to India : ভারত ভ্রমণ, হাইকমিশনারের বক্তব্য ‘ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২ ৩৭৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় নিযুক্ত ভারতীয় কমিশনার : ছবি সংগ্রহ

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ভারত ভ্রমণ নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। গেল জানুয়ারি মাসে হাইকমিশনারের একটি বক্তব্যকে পুনরায় প্রচার করা হচ্ছে।

শনিবার ঢাকার ভারতীয় হাইকমিশনের মুখপাত্র এতথ্য জানিয়ে বলেছেন, একটি সংবাদপত্রের প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে। সেই প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে, হাইকমিশনার বাংলাদেশি নাগরিকদের ওমিক্রন বাড়ার কারণে এ সময়ে ভারতে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। যা সঠিক নয়। বর্তমান সময়ে এধরণের কোন বক্তব্য হাইকমিশনের তরফে আসেনি এবং প্রযোজ্যও নয়।

যে প্রতিবেদনের কথা বলা হচ্ছে, তা প্রকাশিত হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসে। সেই সময়ে এ প্রতিবেদন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিতও হয়েছিল। তবে এটি কোনো একটি সাম্প্রতিক প্রতিবেদন নয়।

হাইকমিশনের মুখপাত্র স্পষ্ট করেছেন, ভারত সরকারের এ ধরনের কোনো পরামর্শ নেই এবং ভারত সমস্ত জাতীয়তার ভ্রমণের জন্য উন্মুক্ত রয়েছে।

শুধুমাত্র ভারতে ভ্রমণের সুবিধার জন্যই বাংলাদেশে ১৬টি ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্র মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অতিরিক্ত সময়ের জন্য খোলা ছিল। এমনকি ভিসার অতিরিক্ত চাহিদা মেটাতে ছুটির দিনেও আবেদন কেন্দ্র খোলা ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Travel to India : ভারত ভ্রমণ, হাইকমিশনারের বক্তব্য ‘ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে’

আপডেট সময় : ০২:৫৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২