ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

trade deficit : সার্কভুক্ত দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১২ হাজার মিলিয়ন মার্কিন ডলার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ১৯৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘২০২১-২২ অর্থ বছরে সার্কভুক্ত দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১২ হাজার ৬৬৫ দশমিক ৯৮ মিলিয়ন মার্কিন ডলার

নেপাল-মালদ্বীপ বাদ দিয়ে সার্কের অন্যদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি ঢাকার

বর্তমানে বাংলাদেশের ১৮৩টি তৈরি পোশাক কারখানা সবুজ কারাখানার স্বীকৃতি পেয়েছে

অনলাইন ডেস্ক

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কেবল নেপাল ও মালদ্বীপ ছাড়া অন্য সকল দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির কথা জানালেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এতথ্য জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

গত ২০২১-২২ অর্থ বছরে সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ১২ হাজার ৬৬৫ দশমিক ৯৮ মিলিয়ন মার্কিন ডলার। একই অর্থ বছরে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হয়েছে ১৯ হাজার ৩৫৩ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলার।

সংসদে বাণিজ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, আফগানিস্তানের সঙ্গে ৭ দশমিক ৮৭ মিলিয়ন, ভুটানের সঙ্গে ২৫ দশমিক ৯৪ মিলিয়ন, ভারতের সঙ্গে ১১ হাজার ৯২৯ দশমিক শূন্য ১ মিলিয়ন, পাকিস্তানের সঙ্গে ৬৯৫ দশমিক ২১ মিলিয়ন, শ্রীলঙ্কার সঙ্গে ১১০ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে। অপরদিকে নেপালের সঙ্গে ৯৯ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার ও মালদ্বীপের সঙ্গে তিন দশমিক ১৪ মিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ২০০৮-০৯ অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ১৫ হাজার ৫৬৫ দশমিক ১৯ মিলিয়ন মার্কিন ডলার। ২০২০-২১ অর্থ বছরে তা ৪৫ হাজার ৩৬৭ দশমিক ১৯ মিলিয়ন মার্কিন ডলার। এ সময়ে রপ্তানি আয় তিনগুণ বেড়েছে।’

এছাড়া করোনার ধাক্কা সামলে ২০২১-২২ অর্থ বছরে দেশের পণ্য রপ্তানি করে পাঁচ লাখ ২৬ হাজার ১৮৮ কোটি ৭ লাখ টাকা আয় হয়েছে। এটি আগের অর্থ বছরের চেয়ে এক লাখ ৪১ হাজার ৪২৮ কোটি ৯৩ লাখ টাকা বেশি। বর্তমানে বাংলাদেশের ১৮৩টি তৈরি পোশাক কারখানা সবুজ কারাখানার স্বীকৃতি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

trade deficit : সার্কভুক্ত দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১২ হাজার মিলিয়ন মার্কিন ডলার

আপডেট সময় : ০৯:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩