ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

Taslima Nasreen : বাঙালিরা আমার যত সর্বনাশ করেছে তত আর কেউ করেনি, বললেন তসলিমা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩ ২৭৯ বার পড়া হয়েছে

তসলিমা নাসরিন : ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

প্রবাসী বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। দেশ-বিদেশের বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে লেখিকা বললেন, ‘বাঙালিরা তার যত সর্বনাশ করেছে ততটা আর কেউ করেনি’।

তিনি লিখেছেন, আজ ভাবছিলাম বাঙালিরা আমার যত সর্বনাশ করেছে তত আর কেউ করেনি। আমি মানবতার পক্ষে বই লিখি বলে আমার মাথার দাম ঘোষণা করেছে বাঙালি। আমার মুণ্ডু কেটে নিতে দেশ জুড়ে তাণ্ডব চালিয়েছে বাঙালি। আমার বিরুদ্ধে মামলা করেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কে? বাঙালি। আমাকে আমার দেশ থেকে তাড়ালো বাঙালি।

ফেসবুকে দেওয়া তসলিমা নাসরিনের পোস্ট

ইউরোপ আমেরিকা ছেড়ে বাংলা আর বাঙালির টানে দেশের মতো দেখতে ‘দেশ’ পশ্চিমবঙ্গে বাস করতে শুরু করেছিলাম, আমাকে সেখান থেকেও তাড়ালো বাঙালি। পূর্ব এবং পশ্চিমবঙ্গে আমার বই নিষিদ্ধ কারা করেছে? বাঙালি। কলকাতা থেকে বের করে দেওয়ার পর আমাকে দিল্লিতে গৃহবন্দি করে কে রেখেছিল? এক বাঙালি। আমাকে ভারত থেকে চিরতরে বের করার জন্য কে আদাজল খেয়ে লেগেছিল? বাঙালি।

কে জেনেশুনে বিষ পান করিয়েছিল, যে কারণে এইমসের সি সি ইউ তে ভর্তি হতে হয়েছিল? বাঙালি। আর সেদিন সকালে বলা নেই কওয়া নেই যখন এক পাঞ্জাবি ডাক্তার আমাকে ভয় দেখিয়ে মিথ্যে কথা বলে আমাকে চাপ দিচ্ছিলেন অপারেশান করতে, আমার নাকি হিপ কেটে ফেলে দেওয়া ছাড়া উপায় নেই, আমি বিশ্বাস করিনি, এক বাঙালি ডাক্তারের শরণাপন্ন হয়েছিলাম, তিনি ওই পাঞ্জাবি ডাক্তারের উপদেশ মেনে নেওয়ার জন্য বললেন। আমি বাঙালি ডাক্তারকে বিশ্বাস করলাম, এবং ‘জীবন’ হারালাম।

লেখিকা আরও লিখেন, ‘বাঙালির ভালোবাসা অনেক পেয়েছি। কিন্তু সব বাঙালি হৃদয়বান, সব বাঙালি সৎ, সব বাঙালি নিঃস্বার্থ- এমন ভাবাটা আমার ভুল ছিল। জানি ভুল, তারপরও বারবারই এই ভুলটি করি। বারবার ঠকেও যদি কারও শিক্ষা না হয়, সে আমি। আমি হয়তো এমনই।’

তসলিমার এই পোস্টে অনেকেই কমেন্ট করে প্রতিক্রিয়া জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছেন বাংলাদেশি এই লেখিকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Taslima Nasreen : বাঙালিরা আমার যত সর্বনাশ করেছে তত আর কেউ করেনি, বললেন তসলিমা

আপডেট সময় : ১২:১৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩