ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম লাইনে দাঁড়িয়ে স্বস্তি: অল্প সময়েই তেল পেলেন বাইকচালক মোহাম্মদ আলী দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী

Sheola Land Port শেওলা-সূতারকান্দি স্থলবন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২ ৫১৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

‘রাস্তার বেহাল দশার কারণে অসমের করিমগঞ্জে সিমেন্ট রপ্তানি বন্ধ’

বিশেষ প্রতিনিধি

শেওলা-সূতারকান্দি স্থলবন্দর সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় বন্ধ রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য। ভারতের অসম রাজ্যের সূতারকান্দি-শেওলা সীমান্ত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য প্রধান বন্দর। ব্যস্ততম এই স্থল বন্দর দিয়ে প্রতিনিয়ত বিপুল পরিমাণ সিমেন্ট, মাছ, তুলা ও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী রপ্তানী হয়ে থাকে। ভারত থেকেও পাথর, কয়লা ছাড়াও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, পিয়াজ ও আদা আমদানী হয় বাংলাদেশে। অথচ এই গুরুত্বপূর্ণ স্থল বন্দরটি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় সংকটে পড়েছেন উভয় দেশের ব্যবসায়ীরা।

সম্প্রতিক স্মরণকালের বন্যায় শেওলা স্থল বন্দর সড়কটি তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়। বন্যার জল নেমে গেলে পণ্যবাহী লরি চলাচল করায় বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।

আমদানী-রপ্তানী সচল রাখতে ব্যবসায়ীরা নিজ উদ্যোগে রাস্তাটি মেরামত করলেও তা পর্যাপ্ত হয়নি। জানা গেছে, আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে দ্রুত সড়কটি সংস্কার করতে সড়ক ও জনপথ বিভাগে আর্জি জানানোর প্রায় একমাস পরও সংস্কার কাজে হাত লাগানো হয়নি।

প্রিমিয়ার সিমেন্ট’র বৈদেশিক বাণিজ্য প্রধান ড. সালাহ্ উদ্দিন জানান, অসমের করিমগঞ্জে তাদের ২,০০০ ব্যাগ সিমেন্ট পাঠানোর কথা থাকলেও রাস্তার বেহাল দশার কারণে পাঠানো সম্ভব হচ্ছে না। লোডিং গাড়ি ফ্যাক্টরীতে বসিয়ে রাখা হয়েছে। এমনি আরও ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। কয়লা আমদানি বন্ধ থাকায় সংকটে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Sheola Land Port শেওলা-সূতারকান্দি স্থলবন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ

আপডেট সময় : ০১:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২