ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

Sheikh Hasina  :  মহাসংকটের বছর ২০২৩ সাল : শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২ ৩৪৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা :  ছবি সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক

বিশ্বব্যাপী মহাসংকটের আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী বছর মহাসংকটের বছর হবে। একারণে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। খাদ্য নিরাপত্তার বিষয়ে সবচেয়ে বেশি বিবেচনা করা দরকার। যার যতটুকু জায়গা আছে, চাষ শুরু করে দিন। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেটুকু বিদ্যুৎ দরকার, সেটুকু দিতে পারব। জনগণের যেন কষ্ট না হয়, সে দিকে বিশেষ দৃষ্টি দিচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর দেশে নানা ধরনের সংকট সৃষ্টির চেষ্টা হয়েছে। জনগণের সমর্থন ছিল বলেই প্রতিটি সংকট মোকাবিলা করতে সক্ষম হয়েছি। যখন বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড চলছিল, বাংলাদেশে শুধু একটি ঘটনাই ঘটেছিল, তাও কিন্তু ১২ ঘণ্টার মধ্যে সমাধান করেছি। এরপর থেকে তেমন কোনো ঘটনা ঘটতে দেইনি।

ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, সারা বিশ্বের মানুষ যখন কষ্টে থাকে, তখন কি নিজেরা শান্তিতে থাকা যায়? উন্নত দেশের মানুষরা কষ্ট পাচ্ছে। আমার দেশের মানুষের যেন কষ্ট না হয়, সে বিষয়ে পদক্ষেপ নিয়েছি। কৃষি খাতে বাজেট ছাড়াও আলাদা বাজেট করেছি। আমার দেশের মানুষ যেন ভালো থাকে।

প্রধানমন্ত্রী এ সময় বলেন, আমরা এক বিলিয়ন রিজার্ভ, ৪৪ মিলিয়ন খাদ্য ঘাটতি নিয়ে ১৯৯৬ সালে সরকার গঠন করেছিলাম। অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী, এটা আমি নিশ্চিত করতে পারি।

শেখ হাসিনা বলেন, এখন আমাদের রিজার্ভ যথেষ্ট। যদি কোনো সংকট আসে তাহলে পাঁচ মাসের খাদ্য কেনার মতো সক্ষমতা আছে কিনা সেটা দেখা হয়। আমাদের তা আছে। বাংলাদেশ কখনও ঋণখেলাপী ছিল না।

তিনি বলেন, বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিয়ে বেড়াচ্ছে। যদি দেশের মাটিতে তাদের সেরকম সমর্থন থাকত বা নিজের শিকড়ে যদি জোর থাকত, তাহলে বিদেশের মাটিতে ধরনা দিত না। জনসমর্থন থাকলে, জনগণের ওপর আস্থা থাকলে বা বিশ্বাস থাকলে জনগণের কাছেই যেত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Sheikh Hasina  :  মহাসংকটের বছর ২০২৩ সাল : শেখ হাসিনা

আপডেট সময় : ০৯:২৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২