ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

Sheikh Hasina : রবিবার রাজশাহী সফর করবেন শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ১৮৭ বার পড়া হয়েছে

বদলে যাওয়া রাজশাহী : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাঁচ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রবিবার রাজশাহী সফর ঘিরে নগরজুড়ে সাজসজ্জা, লাইটিং থেকে শুরু করে প্রতিটি প্রান্তে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীকে বরণে তৈরি রাজশাহী।

রাজশাহীতে চলমান ৩১টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ২৫টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন ও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

রাজশাহীর বিকালে মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভাকে কেন্দ্র করে পাল্টে গেছে নগরীর চিত্র। তাকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছেন রাজশাহীর সর্বস্তরের মানুষ।

শেখ হাসিনা প্রথমে যাবেন রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে। সেখানে নবীন বিসিএস পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলীয় নেতাদের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে গোটা শহর। সড়ক বিভাজকগুলো রাঙিয়ে তোলা হয়েছে।

বিভিন্ন জায়গায় দেখা মিলছে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা। কেউ কেউ হাতে নৌকা নিয়ে ঘুরছে। কেউবা নিজের পছন্দের বাইককেই সাজিয়েছে নৌকার আদলে।

নগরের আলুপট্টি মোড়ে দেখা যায় বাংলাদেশের পতাকার আদলে পোশাক পরা ও হাতে নৌকা নিয়ে দাঁড়ানো আরো দুইজন আওয়ামী লীগ কর্মীর সঙ্গে।

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মহানগর একসময় ধুলোচরের শহর ছিল। আজ এটি আধুনিক মহানগরী। সারা দেশে উন্নয়নের যে জোয়ার, সেই জোয়ারের সঙ্গে রাজশাহীও সমান তালে এগিয়ে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতেই মানুষের ঢল নামবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Sheikh Hasina : রবিবার রাজশাহী সফর করবেন শেখ হাসিনা

আপডেট সময় : ০৩:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩