ঢাকা ০১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

Shamsul Alam : চিরদিন তাঁর অভাব অনুভূত হবে, কখনও বিস্মৃত হবেন না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২ ৩২৪ বার পড়া হয়েছে

ভারতীয় হাই কমিশনারের তরফে পুষ্পস্তবক অর্পণ : ছবি ভারতীয় হাইকমিশনের সৌজন্যে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

চিরদিন তাঁর অভাব অনুভূত হবে, কখনও বিস্মৃত হবেন না। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিবাহিনী কর্তৃক গঠিত যুদ্ধবিমানবিন্যাস ‘কিলো ফ্লাইট’ এর সাহসী যোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম, বীর উত্তম-এর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও স্মারকচিহ্ন হিসেবে ভারতীয় হাই কমিশনারের তরফে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম বীর উত্তম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তিনি সেই বিপুলসংখ্যক মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন যাঁরা ভারতীয় সৈন্যদের সঙ্গে একযোগে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লড়াই করেছেন, যাঁদের আত্মত্যাগ ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সংহতির ঘনিষ্ঠ বন্ধনকে অনুপ্রাণিত ও শক্তিশালী করে চলেছে। ঢাকায় ভারতের হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

ভারতীয় হাই কমিশনারের তরফে পুষ্পস্তবক অর্পণ : ছবি ভারতীয় হাইকমিশনের সৌজন্যে

শুক্রবার ঢাকার বনানী কবরস্থানে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন অপারেশন কিলো ফ্লাইটের বৈমানিক ও মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম বীর উত্তম।

এর আগে, শুক্রবার সকাল ১১টায় ঢাকার তেজগাঁওয়ে বিমান বাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে প্রথম এবং বাদ জুমা রাজধানীর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর শামসুল আলমকে বনানীর কবরস্থানে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় দাফন করা হয়।

দাফনের আগে ঢাকা জেলা প্রশাসনের তরফে শামসুল আলমকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

দাফন শেষে বিমান বাহিনীর প্রধানের তরফে তার কবরে শ্রদ্ধা জানান এয়ার ভাইস মার্শাল জাহিদুর রহমান। সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

বিমান বাহিনীর তরফে কিংবদন্তি মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে শূন্যে গুলি ছুঁড়ে গান স্যালুট জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Shamsul Alam : চিরদিন তাঁর অভাব অনুভূত হবে, কখনও বিস্মৃত হবেন না

আপডেট সময় : ০৮:৩২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২