ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Saudi Prince : ‘বিশ্বের ব্যয়বহুল বাড়িতে’ প্রিন্স সালমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ৩২৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক

প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁনের সঙ্গে বৈঠক করতে ফ্রান্সে অবস্থান করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সফরকালে তিনি বিশ্বের সবচেয়ে দামী বাড়িটিতে অবস্থান করছেন। রাজধানী প্যারিসের বাইরে লুভিসিনেসে অবস্থিত দ্য চাতিউ লুই চর্তুদশ নামের বাড়িটি ২০১৫ সালে কিনেছিলেন যুবরাজ।

সাবেক ফরাসি রাজপরিবারের আবাসস্থল ভার্সাই প্রাসাদের বিলাসিতাকে পাল্লা দিতে দ্য চাতিউ নামে পরিচিত নতুন এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল। ৭ বর্গমিটারের বাড়িটি ২০১৫ সালে অজ্ঞাত এক ক্রেতা ২৭ কোটি ৫০ লাখ ইউরো দিয়ে কিনেছিলেন। ফরচুন ম্যাগাজিন এটিকে ‘বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি’ বলে অভিহিত করেছে। বাড়িটি কেনার দুই বছর পর নিউ ইয়র্ক টাইমস এক সিরিজ প্রতিবেদনে জানায়, যুবরাজ বিন সালমান হচ্ছেন এর মালিক।

স্থানীয় সরকারি কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, সৌদি সিংহাসনের উত্তরাধিকারী বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রঁনের সাথে নৈশভোজের আগে বাড়িতে অবস্থান করছিলেন। বাড়িটির প্রাচীরের বাইরে অবস্থান নেওয়া সাংবাদিকরা ভেতরে স্যুট পরিহিত নিরাপত্তা কর্মী এবং অর্ধ ডজন গাড়িসহ বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখতে পেয়েছেন।

দ্য চাতিউ লুই প্রাসাদটি তৈরি করেছিলেন তুরস্কে সৌদি কনস্যুলেটে খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগির চাচাতো ভাই এমাদ খাশোগি। ফ্রান্সে বিলাসবহুল আবাসন নির্মাণ ব্যবসা পরিচালনা করছেন এমাদ খাশোগি।

এই প্রাসাদটিতে একটি নাইটক্লাব, একটি সোনার পাতার ফোয়ারা, একটি সিনেমা হল রয়েছে। এছাড়া এখানে পানির নিচের কাচের কক্ষ নির্মাণ করা হয়েছে, যেখানে সাদা চামড়ার সোফা বসানো রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য