ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ নয়, কৌশলে চাপ: ইরানকে ঘিরে দীর্ঘমেয়াদি নৌ-অবরোধের নতুন হিসাব ঢাকাকে ‘ক্লিন–গ্রিন’ নগরী গড়তে সরকারের বহুমাত্রিক পরিকল্পনা দেশজুড়ে কালবৈশাখীর দাপট: স্বস্তির বৃষ্টি, সঙ্গে ভোগান্তি ও সতর্কতা জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি

Rajiv Gandhi : মুক্তি পেলেন রাজীব গান্ধীর হত্যাকারী নলিনী শ্রীহরন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ ২২২ বার পড়া হয়েছে

রাজীব গান্ধীর হত্যাকারী নলিনী শ্রীহরন ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক 

মাত্র ৪০ বছর বয়সে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিল রাজীব গান্ধী। মায়ের মৃত্যুর পর ভারতের ষষ্ঠ ও কনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন রাজীব। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যার পর পুত্র রাজীবই হয়েছিলেন প্রধানমন্ত্রী।

১৯৯১ সালে দক্ষিণ ভারতে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন রাজীব গান্ধী। আর সেই বোমা হামলা চালিয়েছিল এলটিটির এক নারী গেরিলা। তাতে ঘটনাস্থলেই মারা যান রাজীব।

এর আগে ১৯৮৪ সালের অক্টোবরে নিজের নিরাপত্তারক্ষীদের হাতে হত্যার শিকার হন সেই সময়কার ভারতের নেত্রী ইন্দিরা গান্ধী।

মেয়াদ শেষের আগেই রাজীব গান্ধীর খুনের ৬ হত্যাকারীকে মুক্তি দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। নলিনী শ্রীহরন এবং আর পি রবিচন্দ্রনের আবেদনের প্রেক্ষিতেই মুক্তির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

রাজীব গান্ধী হত্যা মামলায় ধরা পড়েছিলেন মোট সাতজন। তাদের মধ্যে এ জি পেরারিভালানকে সুপ্রিম কোর্ট গত মে মাসে মুক্তি দিয়েছিলেন। ৩১ বছর জেল খাটার পর নলিনীর সঙ্গে মুক্তি পায় জয়কুমার, সন্তন, মুরুগান, রবার্ট পায়াস ও রবিচন্দ্রন।

তাদের মধ্যে গত ১৮ মে এজি পেরারিভালানকে সংবিধানের ১৪২ অনুচ্ছেদের আওতায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে মুক্তি দেন সুপ্রিম কোর্ট, যিনি ৩০ বছরেরও বেশি সময় কারাবন্দি ছিলেন।

এছাড়া এই ছয় আসামির মধ্যে নলিনী শ্রীহরন এবং রবিচন্দ্রন গত বছর তামিলনাড়ু রাজ্য সরকারের কাছে প্যারোলে মুক্তির আবেদন জানিয়েছিলেন। আবেদনের পর তামিলনাড়ু সাসপেনশন অব সেন্টেন্স রুলস-১৯৮২-এর আওতায় রাজ্য সরকারের অনুমোদনে গত বছরের ২৭ ডিসেম্বর থেকে প্যারোলে মুক্ত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Rajiv Gandhi : মুক্তি পেলেন রাজীব গান্ধীর হত্যাকারী নলিনী শ্রীহরন

আপডেট সময় : ১১:১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২