ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

peacekeeper : শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ৩১৪ বার পড়া হয়েছে

জাতিসংঘ শান্তিরক্ষী সার্জেন্ট মো. মনজুর রহমানের জানাজা ঢাকা সেনানিবাসের আর্মি এভিয়েশন হ্যাঙ্গারে অনুষ্ঠিত হয়। জানাজায় সেনাবাহিনী প্রধানের পক্ষে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান শ্রদ্ধা জানান। ছবি : আইএসপিআর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

কেনিয়ার নাইরোবিতে অবস্থিত লেভেল-৩ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী জাতিসংঘ শান্তিরক্ষী সার্জেন্ট মো. মনজুর রহমানের জানাজা বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ আর্মি এভিয়েশন হ্যাঙ্গারে অনুষ্ঠিত হয়েছে। তার মরদেহ নিজ বাড়ী পটুয়াখালীর বাউফলে পাঠানো হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন হবে তাঁর।

আইএসপিআর জানায়, জানাজায় সেনাবাহিনী প্রধানের পক্ষে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানসহ ঢাকা সেনানিবাসের ঊধ্বর্তন কর্মকর্তাগণ ও সকল পদবির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সিজিএস মৃত্যুবরণকারী শান্তিরক্ষীর সম্মানে পুষ্পস্তবক অর্পণ
করেন।

সার্জেন্ট মো. মনজুর রহমান সুদান ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী বিশেষ প্রশাসিত এলাকা আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিসফা, ব্যানব্যাট-১ এ কর্মরত ছিলেন। তিনি গত ২৭ অক্টোবর পেরি এনাল এবসেস (গোদ ফোঁড়া) রোগের কারণে কাদুগলিতে লেভেল-১ হাসপাতাল ভর্তি হন।

শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ১ নভেম্বর কেনিয়ার নাইরোবিতে লেভেল-৩ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ নভেম্বর স্থানীয় সময় বেলা আড়াইটায় মারা যান তিনি। পেরি এনাল ফোঁড়া থেকে সৃষ্ট মাল্টি-অর্গান ডিসফাংশন ও সেপটিক শক জনিত কারণে তাঁর মৃত্যু হয়। প্রয়াত সেনাসদস্যের মরদেহ বৃহস্পতিবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

peacekeeper : শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০৩:২৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২