ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

Parimani : বছরের শেষ দিনে দাঁড়িয়ে বিবাহ বিচ্ছেদের ঘোষণা পরীমণির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ ২৭২ বার পড়া হয়েছে

রাজ ও পরিমণি : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন আলোচিত ঢাকাই ছবির নায়িকা পরীমণি। বিদায়ি বছরের একেবারে শেষ দিনে দাঁড়িয়ে বিবাহ বিচ্ছেদের ঘোষণা আসলো। রাজকে বিয়ের ঘোষণা বছর না পেরুতেই নায়িকার তরফে বিচ্ছেদের ঘোষণা।

চলতি বছরের ১০ জানুয়ারি নায়িকা নিজেই জানিয়েছিলেন, মাস চারেক আগে শরীফুল রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এরপর বিয়ের মাস তিনেক পর জানতে পারেন মা হতে চলেছেন নায়িকা। আর বছরের শেষ দিনেই বিচ্ছেদের বার্তা ফেসবুকে।

সন্তানের সঙ্গে পরীমণি : ছবি সংগ্রহ

বছরের শেষ দিনে নায়িকা লিখেন, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই। পোস্টের প্রসঙ্গে অকপটে জবাব পরীমনির, আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাড়ি থেকে বেরিয়ে এসেছি এবং আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।

বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তার আচার-আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। বেশ কিছুদিন ধরে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে স্বামী শরীফুল রাজের ঘনিষ্ঠতা নিয়ে আপত্তি জানাতে শোনা গিয়েছিল পরীমনিকে। তাই কি এত বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী, সে ব্যাপারেও পরিষ্কার কিছু করেননি নায়িকা।

রাজ ও পরিমণি : ছবি সংগ্রহ

পরীমণির ঘোষণার পর লেখিকা তসলিমা নাসরিন প্রতিক্রিয়া জানিয়েছে ফেসবুকে লিখেন, পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Parimani : বছরের শেষ দিনে দাঁড়িয়ে বিবাহ বিচ্ছেদের ঘোষণা পরীমণির

আপডেট সময় : ০৭:০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২