ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

Pakistan without electricity : বিদ্যুৎহীন পাকিস্তানে অন্ধকারেই চলছে পড়াশোনা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ১৯১ বার পড়া হয়েছে

সোমবার পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি সরকারি বিদ্যালয়ে : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির কারণে রাতে বিদ্যুৎ-ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ করে সকালে চালু করা হয়। কিন্তু সোবমার সকালে যখন চালু করা হয়, তখন দেশের দক্ষিণাঞ্চলে ফ্রিকোয়েন্সি ও ভোল্টেজ ওঠানামা হয়

অনলাইন ডেস্ক

পাকিস্তানের করাচি, লাহোরসহ বেশির ভাগ এলাকায় ২২ কোটিরও বেশি মানুষকে বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন তারা। বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ ফেরেনি। পুরো রাত কেটেছে, এমন তথ্য জানাচ্ছে দ্য ডন।

ফলে বিদ্যুৎহীন পাকিস্তানে অন্ধকারেই চলছে পড়াশোনা!
বিদ্যুৎ বিপর্যয়ের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি দেশটি। সোমবার সকালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়ে পকিস্তান।

পাকিস্তানের জ্বালানিমন্ত্রী খুররাম দস্তগির সোমবার রাতে বলেছেন, দেশজুড়ে বিদ্যুৎ-সংযোগ চালু করতে কাজ করছে সংশ্লিষ্ট বিভিাগ। রাজধানী ইসলামাবাদ ও বেলুচিস্তান প্রদেশে বিদ্যুৎ-সংযোগ চালু করা সম্ভব হয়েছে।

এর আগে খুররাম দস্তগির বলেছিলেন, জাতীয় গ্রিডে মেরামতের কাজ পুরোদমে চলছে। সোমবার রাত ১০টা নাগাদ দেশজুড়ে বিদ্যুৎ-সংযোগ চালু হয়ে যেতে পারে।

কিন্তু জ্বালানি মন্ত্রকের তথ্য অনুযায়ী, জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে এ অবস্থা দেখা দিয়েছে। সকাল ৭টা ৩৪ মিনিটে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎহীন হয়ে পড়ে দেশটির ২২ কোটিরও বেশি মানুষ।

অর্থনৈতিক পরিস্থিতির কারণে রাতে বিদ্যুৎ-ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সকালে আবার চালু করা হয়। গতকাল সকালে যখন চালু করা হয়, তখন দেশের দক্ষিণাঞ্চলে ফ্রিকোয়েন্সি ও ভোল্টেজ ওঠানামা হয়।

দাদু ও জামশোরো জেলার মাঝামাঝিতে কোথাও এ ঘটনা ঘটে। এ কারণে একের পর এক বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলো বন্ধ হয়ে যায়।

এর আগে গত বছরের অক্টোবর মাসে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। জাতীয় বিদ্যুৎ গ্রিডে চাপের কারণে পাকিস্তানে প্রায়ই এ ধরনের বিদ্যুৎ বিপর্যয় হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Pakistan without electricity : বিদ্যুৎহীন পাকিস্তানে অন্ধকারেই চলছে পড়াশোনা!

আপডেট সময় : ০৯:১৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩