ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

Pakistan : পিটিআই বিদেশ থেকে অনুমোদনহীন অর্থ নিয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২ ৩৩৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ইমরান খান ছবি সংগ্রহ

পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল  তেহরিক-ই ইনসাফের (পিটিআই) বিরুদ্ধে অবৈধ তহবিল নিয়ে মামলার রায় দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। রায়ে বলা হয়েছে, পিটিআই বিদেশ থেকে অনুমোদনহীন অর্থ নিয়েছে।

তিন সদস্যের সর্বসম্মত রায়ে বলা হয়েছে, ব্যবসায়ী টাইকুন আরিফ নাকভি ছাড়াও ৩৪ বিদেশি নাগরিক থেকে  অর্থ গ্রহণ করেছে পিটিআই। রায়ে আরও বলা হয়েছে, পিটিআই ৮টি অ্যাকাউন্টের মালিকানা প্রকাশ করলেও ১৩টি গোপন রাখে।

পিটিআইয়ের তহবিল নির্বাচন কমিশন কেন জব্দ করবে না এ মর্মে দলটিকে শোকজ নোটিশ দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।পিটিআইয়ের বিরুদ্ধে মামলাটি করেন দলের প্রতিষ্ঠাতা সদস্য  আকবর এস বাবর। ২০১৪ সাল থেকে মামলাটি মুলতবি ছিল। বাবর পিটিআইয়ের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন।

পিটিআই চেয়ার‌ম্যান ইমরান খান পক্ষপাতিত্বের অভিযোগ ‍তুলে পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার রাজার পদত্যাগ দাবি করছেন। ইমরানের অভিযোগ, সিইসি অযোগ্য এবং অসৎ। সূত্র ডন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Pakistan : পিটিআই বিদেশ থেকে অনুমোদনহীন অর্থ নিয়েছে

আপডেট সময় : ০১:০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২