ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

Pakistan: পঞ্জশির, কার্গিলের দখলদার পাক বাহিনী চিন অধিকৃত লাদাখে! বলছে গোয়েন্দা রিপোর্ট

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১ ৩৬৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতীকী ছবি

লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) ভারতীয় সেনার মোকাবিলায় এ বার পাক ফৌজের সাহায্য নিচ্ছে চিন। সম্প্রতি একটি গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, পাক সেনার বেশ কিছু

অফিসার চিনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র পশ্চিম এবং দক্ষিণাঞ্চল থিয়েটার কমান্ডে ‘সাহায্যকারী’ হিসেবে যোগ দিয়েছে। চিন অধিকৃত তিব্বত এবং শিনজিয়াং প্রদেশের সীমান্ত

রক্ষার দায়িত্ব ওই দুই থিয়েটার কমান্ডের সেপ্টেম্বর মাসের গোড়ায় লাল ফৌজের পশ্চিমাঞ্চল ‘থিয়েটার কমান্ডের (ডব্লিউটিসি) দায়িত্ব নিয়েছেন সে দেশের গুরুত্বপূর্ণ সেনা আধিকারিক ওয়াং

হাইজিয়াং। উঁচু পাহাড়ে ঘেরা দুর্গম এলাকায় ভারতীয় সেনার মোকাবিলার জন্য পাক বাহিনীর সাহায্য নেওয়ার পরিকল্পনা তাঁরই মস্তিকপ্রসূত বলে ওই গোয়েন্দা রিপোর্টে দাবি। গোয়েন্দা সূত্র

উদ্ধৃত করে প্রকাশিত একটি রিপোর্টে দাবি, পাক সেনার কর্নেল পদমর্যাদার এক অফিসারকে চিনের কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) আমন্ত্রিত সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। ওই

কমিশনের চেয়ারম্যান চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। এ ছাড়া আরও ১০ জন পাক সেনা অফিসার চিনা ফৌজের পরিকল্পনায় সাহায্য করতে বেজিংয়ে রয়েছেন। শিনজিয়াং, তিব্বত এবং

লাদাখের চিন অধিকৃত আকসাই চিনেও পাক বাহিনীর আনাগোনার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। শিনজিয়াংয়ের কাশগড় থেকে বালুচিস্তানের গ্বদর বন্দর পর্যন্ত বিস্তৃত ১,৩০০ কিলোমিটার দীর্ঘ

চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি)-এর নিরাপত্তার জন্য ২০১৬ সালে প্রায় ১৫ হাজার সেনা ও আধাসেনার বিশেষ বাহিনী গড়েছিল পাকিস্তান। পার্বত্য এলাকায় লড়াইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এই বাহিনীকেই চিনা-সহায়তায় ব্যবহার করা হচ্ছে বলে ওই সূত্রের খবর। সূত্র আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Pakistan: পঞ্জশির, কার্গিলের দখলদার পাক বাহিনী চিন অধিকৃত লাদাখে! বলছে গোয়েন্দা রিপোর্ট

আপডেট সময় : ০৪:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১