ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

Newly elected MP : সকালে নবনির্বাচিত এমপিদের শপথ , বিকালে জনসভায় যোগদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ৬৫৮ বার পড়া হয়েছে

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভার প্রস্তুতি সম্পন্ন : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি,  ঢাকা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসেই শপথ নিচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। বেলা ১০টায় নবনির্বাচিতদের বরণ করতে প্রস্তুত সংসদ সচিবালয়। আজ বুধবার ১০ই জানুয়ারি। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিব লণ্ডন ও ভারত হয়ে স্বাধীনদেশে পা রাখেন। তৎকালীন তেজগাঁও বিমান বন্দরে পৌছানোর পর সোজা চলে আসেন তৎকালীন ঐতিহাসিক রেসকোর্স (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে।

সেখানে ১০৭১ সালের ৭ই মার্চ তার ঐতিহাসিক ভাষণ ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ দিয়েছিলেন। যা বিশ্বহেরিটেজ। স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে সেই সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশের আয়োজন করেছে বিজয়ী আওয়ামী লীগ। শপথ নেওয়া নবনির্বাচিত সংসদরা বিকালে এই সমাবেশ যোগ দেবেন। জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে চলতি একাদশ সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন।

এর আগে নিয়মানুযায়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে নিজেই শপথ গ্রহণ করবেন। নিয়মানুযায়ী, সংসদ নেতা নির্বাচন ও প্রধানমন্ত্রীর শপথের পর তাঁর সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠাবেন স্পিকার।

এরপর রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন। আগামী ২৮ বা ৩০ জানুয়ারি অধিবেশন আহ্বান করা হতে পারে। ৭ই জানুয়ারি সাধারণ নির্বাচনে ৩০০ আসনের ২৯৮টির বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি, স্বতন্ত্র ৬২টি এবং অন্যান্য ৩টি আসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Newly elected MP : সকালে নবনির্বাচিত এমপিদের শপথ , বিকালে জনসভায় যোগদান

আপডেট সময় : ০৯:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪