ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

New Bond Baby : মেট্রো স্টেশনেই ছেলে সন্তানের জন্ম দিলেন সোনিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ৪১৮ বার পড়া হয়েছে

মেট্রোরেল আগারগাঁও স্টেশনে আনন্দের বন্যা। এখানের ফার্স্ট এইড সেন্টারে এক ছেলে সন্তানের জন্ম দিলেন সোনিয়া রানী রায় ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

মেট্রো স্টেশনেই ছেলে সন্তানের জন্ম দিলেন সোনিয়া রানী রায়। ঢাকার আগারগাঁও মেট্রো স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে ফুটফুটে সন্তানের জন্ম দেন সোনিয়া। সকাল ৯টা নাগাদ ছেলে সন্তানের জন্ম দেন সোনিয়া।

মেট্রোরেলের চিকিৎসক যাত্রী ও রোভার স্কাউটের এক নারী সদস্যের সহায়তায় সোনিয়া রানী রায় ছেলে সন্তানের জন্ম দেন। পরে মা ও সন্তানকে অ্যাম্বুলেন্সে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয়।

আকাশ-জল এবং সড়ক পথে যাতায়তকালে সন্তান জন্মদানের বিষয়টি নতুন নয়। তবে যোগাযোগ মাধ্যমে সঙ্গে পরিচিয় ঘটেছে ঢাকাবাসীর। এটি হচ্ছে আবেগের ‘মেট্রোরেল পরিষেবা’।

নিজের দেশের সাফল্যের সঙ্গে পরিচয় এবং নতুন যোগাযোগ মাধ্যমে চলাচলের অভিজ্ঞতা অর্জনে দূরদূরান্তের মানুষ ছুটে আসছেন ঢাকায়। আনন্দের অংশি হচ্ছে আবাল-বৃদ্ধ-বনিতা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, অন্তঃসত্ত্বা সোনিয়া রানী রায় মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে নামার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে নেওয়া হয়। সেখানে তিনি ফুটফুটে শিশুটির জন্ম হয়েছে।

বিদায়ী বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর যাত্রী পরিবহন শুরু করে মেট্রোরেল। তখন থেকে উত্তরা উত্তর (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে মেট্রো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

New Bond Baby : মেট্রো স্টেশনেই ছেলে সন্তানের জন্ম দিলেন সোনিয়া

আপডেট সময় : ০৩:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩