ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

Myanmar : চলতি বছরে মিয়ানমারে জান্তার দমন-পীড়নে ১৬৫ শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ ৩৫৩ বার পড়া হয়েছে

মিয়ানমারে সেনাবাহিনীর বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ দীর্ঘদিনের : ফাইল ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আগের বছরের তুলনায় চলতি বছরে ৭৮ শতাংশ বেশি শিশু হত্যার শিকার হয়েছে মিয়ানমারে। দেশটির জান্তার দমন-পীড়নে চলতি বছরে ১৬৫ শিশু হত্যার শিকার হয়েছে। দেশটির জান্তাবিরোধী জাতীয় ঐক্যের সরকার এক বিবৃতিতে এ অভিযোগ তুলেছে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মধ্যদিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। এতে দেশটিতে দেখা দেয় রাজনৈতিক সংকট ও জান্তাবিরোধী বিক্ষোভ। এর পর থেকে মিয়ানমারজুড়ে বিক্ষোভ দমনের নামে চলছে জান্তার দমন-পীড়ন।

চলতি বছর মিয়ানমারে জান্তার বিমান হামলা ও গোলার আঘাতে বেশির ভাগ শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ জাতীয় ঐক্যের সরকারের। এ বিষয়ে বেলজিয়ামভিত্তিক থিঙ্কট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) মিয়ানমারের জ্যেষ্ঠ পরামর্শক থমাস কিয়ান গতকাল বুধবার বলেন, শিশুহত্যা নিয়ে মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকারের এ তথ্য বিশ্বাস না করার কারণ নেই।

থমাস কিয়ান জাতীয় ঐক্যের সরকারের নারী, যুবক ও শিশুবিষয়ক মন্ত্রকের মুখপাত্র। তিনি বলেন, জান্তা বাহিনী নিজ দেশের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা অব্যাহত রেখেছে। বাদ যাচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠানও। তাই জান্তার গোলা ও বিমান হামলায় শিশুমৃত্যুর সংখ্যা আগের চেয়ে বেড়েছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে মিয়ানমারের সাগাইংয়ে অঞ্চলে জান্তার বিমান হামলায় ১২টির বেশি শিশু প্রাণ হারায়। এরপর গত নভেম্বরে রাখাইন রাজ্যে জান্তার গোলার আঘাতে প্রাণ যায় আরও কয়েক শিশুর। এর আগে ২০২১ সালের বড়দিনের সময় কায়াহ রাজ্যে জান্তার হামলায় শিশুমৃত্যুর ঘটনা ঘটেছিল। সূত্র দ্য গার্ডিয়ান

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Myanmar : চলতি বছরে মিয়ানমারে জান্তার দমন-পীড়নে ১৬৫ শিশুর মৃত্যু

আপডেট সময় : ১০:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২