ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

Myanmar :  কারাগারে দাঙ্গায় নিহত ১জন, ৭০ বন্দীর পলায়ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩ ৩৩৯ বার পড়া হয়েছে

মিয়ানমারজুড়ে বিক্ষোভ দমনের নামে চলছে জান্তার দমন-পীড়ন ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মিয়ানমারের পশ্চিমে ইয়াঙ্গুনের একটি কারাগারে দাঙ্গার ঘটনায় এক বন্দী নিহতসহ অন্তত ৬০ জনেরও বেশি বন্দী আহত হবার খবর দিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী।

শনিবার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে কারারক্ষীরা একজন বন্দীর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করে। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার জেরে পাথেইনের কারাগারে দাঙ্গা শুরু হয়। শুক্রবার প্রায় ৭০ জন বন্দী তাদের সেল থেকে পালিয়ে যায়।

মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে, বন্দীরা নিরাপত্তা বাহিনীর ওপর লাঠি, ইট এবং সিমেন্টের টুকরো দিয়ে আাক্রমণ করে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর তারা বলপ্রয়োগের আশ্রয় নেয়।

জান্তা বলেছে, সংঘর্ষে একজন বন্দী নিহত, দুই পুলিশ ও নয়জন প্রহরীসহ ৬৩ বন্দী আহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম নিহত বন্দীকে রাজনৈতিক বন্দী হিসেবে বর্ণনা করেছে। ঘটনার তদন্ত শুরুর কথা জানিয়েছে জান্তা।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এ কারণে দেশটিতে দেখা দেয় রাজনৈতিক সংকট ও জান্তাবিরোধী বিক্ষোভ। এর পর থেকে মিয়ানমারজুড়ে বিক্ষোভ দমনের নামে চলছে দমন-পীড়ন। এরই মধ্যে প্রাণ গেছে হাজারের বেশি মানুষের। জান্তার হাতে বন্দী দেশটির গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চিসহ অনেক রাজনীতিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Myanmar :  কারাগারে দাঙ্গায় নিহত ১জন, ৭০ বন্দীর পলায়ন

আপডেট সময় : ০৯:০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩