ঢাকা ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

Mongla port  : মোংলা বন্দর পোশাক রপ্তানির দক্ষিণ দুয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২ ৩৮০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব মাত্র ১৭০ কিলোমিটার। আর চট্টগ্রাম বন্দরের ২৬০ কিলোমিটার। পদ্মা সেতুর বদৌলতে চট্টগ্রাম বন্দর থেকে মোংলার দূরত্ব কমে আসায় এবং নিষ্কন্টক যাতায়তের কারণে মোংলা বন্দর ব্যবসায়ীদের পছন্দের প্রথম কাতারে। বৃহস্পতিবার উন্মোচিত হলো অর্থনীতির দক্ষিণ দুয়ার। মোংলা বন্দর থেকে তৈরি পোশাকের প্রথম চালান গেলো ইউরোপের দেশ পোল্যান্ডে। মার্কস নেসনা নামে পানামার পতাকাবাহী একটি জাহাজটি ২৭টি কারখানার ১৭টি কনটেইনারে ৩৪ টিইউজ গার্মেন্টস পণ্য বহন করছে।

ঢাকা থেকে মোংলা বন্দরে যেতে হাজারো ঝক্কিঝামেলা পোহাতে হয়েছে। এখন সেই দিন অতিত। পদ্মা সেতু সকল সমস্যাকে স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে। এখন শুধু দূরন্ত গতিতে ছুটে চলার অফুরন্ত আত্মবিশ্বাস। আগে মোংলায় যেটুকু বাণিজ্য হত, তার বেশিরভাগটাই ছিল আমদানি। মোংলা বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থবছরে ১ কোটি ১৮ লাখ মেট্রিক টন পণ্য আমদানির বিপরীতে রপ্তানি হয়েছে মাত্র ১ লাখ ১৯ হাজার ৪১২ মেট্রিক টন পণ্য।

দিনটি স্মরণীয় উল্লেখ করে মোংলার বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা প্রতিক্রিয়া হচ্ছে, পদ্মা সেতু উদ্বোধনের পর এক মাসের মধ্যে বন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানির নবযাত্রা শুরু হল। ভবিষ্যতে আরও বাড়বে। গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। সহজ হয়ে যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ। যার সুফল পাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ। এরই মধ্যে রেকর্ড পরিমাণ বাংলাদেশি পর্যটক গিয়েছে ভারতের কলকাতায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Mongla port  : মোংলা বন্দর পোশাক রপ্তানির দক্ষিণ দুয়ার

আপডেট সময় : ০৮:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২