ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

Mikhail Gorbachev :  মারা গেছেন মিখাইল গর্বাচেভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২ ৩১৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিখাইল গর্বাচেভ : ছবি সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক

মারা গেছেন সোভিয়েত ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ। মঙ্গলবার সন্ধ্যায় মস্কোর সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে রাশিয়ান সংবাদ সংস্থা জানায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। মস্কোর নোভোদেভিচি সমাধিক্ষেত্রে তার স্ত্রী রাইসার পাশে সমাহিত করা হবে।

গর্বাচেভের মৃত্যুর খবর নিশ্চিত করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে জানান, গর্ভাচেভের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে পুতিন আনুষ্ঠানিকভাবে গর্বাচেভের পরিবারের সদস্যদের কাছে শোকবার্তা পাঠাবেন।

মিখাইল গর্বাচেভ ১৯৮৫ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা এবং প্রেসিডেন্ট ছিলেন। তিনি পূর্ববর্তী কনস্তান্তিন চেরনেনকোর মৃত্যুর পর ১৯৮৫ সালে ৫৪ বছর বয়সে ক্ষমতায় আসেন। এ সময় তিনি সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রধান নেতা নিযুক্ত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Mikhail Gorbachev :  মারা গেছেন মিখাইল গর্বাচেভ

আপডেট সময় : ০৮:২১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২