ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

Maitri Express : ২৬ মাস পর চালু হচ্ছে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২ ২৫০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২৬ মাস পর চালু হচ্ছে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস। রবিবার সকাল সোয়া আটটায় কলকাতার পথে ঢাকার ক্যান্টমেন্ট স্টেশন ছেড়ে যাবে মৈত্রী এক্সপ্রেস। সেই সঙ্গে যাত্রীদের স্বস্তি নিয়মিত চালু হবে ঢাকা-কলকাতা যাত্রীবাহী মৈত্রী ট্রেন। অপর দিকে একই দিনে কলকাতা ও খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেসটিও চালু হবে। করোনা মহামারি থাবায় ২০২০ সালের ১৫ মার্চ আন্তঃসীমান্ত রেলপরিষেবা বন্ধ হয়ে গিয়েছিলো।

দিল্লী থেকে ভার্চ্যুয়ালী বাংলাদেশ-ভারতের রেলপথ মন্ত্রী যৌথভাবে ট্রেনযাত্রার উদ্বোধন করবেন। এই আয়োজনে যোগদিতে বাংলাদেশের রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন শুক্রবার ভারতে গিয়েছেন। রেলপরিষেবা চালুর অন্যতম আকর্ষণ হচ্ছে, ঢাকা-জলপাইগুড়ির মধ্যে নতুন রেলপরিষেবা চালু। মিতালি এক্সপ্রেসের শুভ যাত্রা শুরু হবে ১ জুন থেকে। এদিন জলপাইগুড়ি থেকে মিতালি ঢাকার পথে ছেড়ে আসবে।

দীর্ঘ প্রায় ৬৫ বছর পর ভারতের সঙ্গে এই রেলসংযোগটি চালু হতে যাচ্ছে। এই রেলপথটি ২০২০ সালের ১৭ ডিসেম্বর বাংলাদেশ-ভারত প্রধানমন্ত্রী ভার্চুয়াল দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে যৌথভাবে রেলপথটি উদ্বোধন করেছিলেন। ২০২১ সালের ২৭ মার্চ এই রেলপথে যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত জানানো হয়েছিল। কিন্তু বিভিন্ন টেকনিকেল কারণে তা পিছিয়ে যায়। রবিবার সকাল সোয়া আটটা নাগাদ ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে মৈত্রী পরিষেবার জন্য একটি ফ্ল্যাগ অফ টাইপ ইভেন্টের পরিকল্পনা করছে। যেখানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রমকুমার দোরাইস্বামী উপস্থিত থাকবেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে ২০০৮ সালের ১৪ এপ্রিল থেকে ট্রেন পরিসেবা চালু হয়। ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেনটি চলাচল করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Maitri Express : ২৬ মাস পর চালু হচ্ছে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস

আপডেট সময় : ০৭:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২