ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

Jayashankar : বৃহস্পতিবার ঢাকার সফরে আসছেন জয়শঙ্কর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২ ৪৬৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একদিনের সফরে বৃহস্পতিবার ঢাকা আসছেন ভারতের বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করতে জয়শঙ্করের এই সফর। শেখ হাসিনার ভারত সফর আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে হতে পারে।

কূটনৈতিক সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর নাগাদ নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র নিয়ে ঢাকা পৌছাবেন জয়শঙ্কর। সফরকালে জয়শঙ্কর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন। এদিন বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং ড. মোমেনের দেওয়া নৈশভোজেও যোগ দেবেন তিনি। শুক্রবার সকালে দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়ান ইকোনমিক সামিটে যোগ দিতে সর্বশেষ গত ৩ থেকে ৬ অক্টোবর নয়াদিল্লি সফর করেনশেখ হাসিনা। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বছর উদযাপনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গত বছরের ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বাংলাদেশের ৫০তম বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গত ১৫-১৭ ডিসেম্বর বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Jayashankar : বৃহস্পতিবার ঢাকার সফরে আসছেন জয়শঙ্কর

আপডেট সময় : ০৬:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২