ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

Indian LOC  : ভারতীয় অর্থায়নে খুলনায় হচ্ছে ‘হাই-টেক পার্ক’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২ ৩২৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক উন্নত অর্থনীতিতে পরিণত হবে

ভারতীয় এলওসি-এর অধীনে অর্থায়নে বাংলাদেশে ১২টি হাই-টেক পার্ক নির্মাণের প্রস্তাব করা হয়েছে

‘আগামী দুই বছরের মধ্যে পার্কটির নির্মাণকাজ শেষ হবে। হাই-টেক পার্ক প্রতি বছর ৩ হাজার লোকের সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং বছরে ১০০০ তরুণ-তরুণী হাই-টেকের প্রশিক্ষণ পাবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, হাইটেক পার্ক খুলনা শিল্পাঞ্চলকে প্রযুক্তিভিত্তিক শিল্পাঞ্চলে পরিণত করবে। এটি শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক উন্নত অর্থনীতিতে পরিণত করে একটি স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।

ভারতীয় অর্থায়নে খুলনায় স্থাপন হচ্ছে ‘হাই-টেক পার্ক’। খুলনা শহরে হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক যৌথভাবে ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিট (এলওসি) স্থাপিত ‘হাই-টেক পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার অসীম কুমার।

হাইটেক অংশটি নির্মাণ করা হচ্ছে ৪ কোটি টাকা ব্যয়ে। ১৭০ কোটি টাকা ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিট (এলওসি) এর অধীনে ভারত সরকার বাংলাদেশের জন্য প্রসারিত করেছে। আগামী দুই বছরের মধ্যে পার্কটির নির্মাণকাজ শেষ হবে। জুনাইদ আহমেদ পলক বলেন, হাই-টেক পার্ক প্রতি বছর ৩ হাজার লোকের সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং বছরে ১০০০ তরুণ-তরুণী হাই-টেকের প্রশিক্ষণ পাবে।

হাই-টেক পার্কের কম্পাউন্ডের মধ্যে একটি সিনেপ্লেক্স সেন্টারও থাকবে। মন্ত্রী বলেন, আনুমানিক ৭ কোটি টাকা ব্যয়ে সিনেপ্লেক্স নির্মাণের কাজও মঙ্গলবার শুরু হয়েছে।

সিনেপ্লেক্সে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রশিক্ষণ, কর্মশালা এবং শিক্ষা সংক্রান্ত কার্যক্রম চলবে। এরপর রাত ৯টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সুস্থ বিনোদনের ব্যবস্থা করা হবে।

ভারতীয় এলওসি-এর অধীনে অর্থায়নে বাংলাদেশে ১২টি হাই-টেক পার্ক নির্মাণের প্রস্তাব করা হয়েছে। মন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বহুতল হাই-টেক পার্কে প্রশিক্ষণ, ইনকিউবেশন, স্টার্ট আপ এবং ব্যবসা সংক্রান্ত কার্যক্রমের ব্যবস্থা থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Indian LOC  : ভারতীয় অর্থায়নে খুলনায় হচ্ছে ‘হাই-টেক পার্ক’

আপডেট সময় : ০৯:৪০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২