ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

Indian High Commission in Dhaka : ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে বিওয়াইডি কর্নার উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ৩৬১ বার পড়া হয়েছে

ঢাকার গুলশানে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন (বিওয়াইডি) কর্নার যৌথভাবে উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল : ছবি ভারতীয় হাইকমিশন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন অ্যালামনাইদের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের কর্মসূচির অংশ হিসেবে ঢাকার গুলশানে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন (বিওয়াইডি) কর্নার উদ্বোধন করা হয়। রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল যৌথভাবে এ কর্নার উদ্বোধন করেন।

বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন একটি বহুল আলোচিত কার্যক্রম, যা ভারত সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে আন্তর্জাতিক যুব বিনিময় কার্যক্রমের অধীনে পরিচালিত হয়। এ কর্মসূচির লক্ষ্য, দুই প্রতিবেশী দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়,নেতৃত্বের বিকাশ ও মানুষে-মানুষে যোগাযোগ বৃদ্ধি করা। ভারতীয় হাইকমিশন এতথ্য জানায়।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

প্রতিষ্ঠার পর থেকে এ প্রোগ্রামটি প্রায় ৮০০ জন বাংলাদেশি যুবককে ভারত সফর করার এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়াকে উৎসাহিত করে এমন বিভিন্ন কাজে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে।

বিওয়াইডি কর্নার ডেলিগেটদের একে অপরের সঙ্গে দেখা,আলাপচারিতা ও তাদের অভিজ্ঞতা বিনিময় করার জন্য একটি অনন্য সুযোগ দেবে। অ্যালামনাইদের জন্য বিওয়াইডি কর্নারে নিয়মিত সাক্ষাতের আয়োজন করা হবে।

এছাড়া হাইকমিশন ও তরুণ অ্যালামনাইদের মধ্যে আদান-প্রদানকে আরও প্রাতিষ্ঠানিক রূপদান প্রক্রিয়ার অংশ হিসেবে প্রোগ্রাম চলাকালে একটি বিওয়াইডি অ্যালামনাই পোর্টালও চালু করা হয়।

হাইকমিশন বিওয়াইডি অ্যালামনাইদের ইন্টার্নশিপ, স্কলারশিপ ও অন্যান্য পরিষেবার ক্ষেত্রে আরও সুযোগ ও সুবিধা দেওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

ইয়ুথ ডেলিগেশন (বিওয়াইডি) কর্নার যৌথভাবে উদ্বোধনের পর কর্মকাণ্ড ঘুরে দেখেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল : ছবি ভারতীয় হাইকমিশন

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তার বক্তব্যে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি মূল্যবান যোগসূত্র হিসেবে তরুণদের গুরুত্বের ওপর জোর দেন। তিনি দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে এবং পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে বন্ধুত্বের দৃঢ় বন্ধন স্থাপনে বাংলাদেশের প্রাণবন্ত ও গতিশীল যুবসমাজের দক্ষতার প্রতি তার প্রত্যয় ব্যক্ত করেন।

ভারতীয় হাইকমিশনার ভারত ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্কের তাৎপর্যও তুলে ধরেন, যার মূলে রয়েছে মুক্তিযুদ্ধের যৌথ আত্মত্যাগ। তিনি তার আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের অ্যালামনাইরা বিভিন্ন প্রেক্ষাপট ও অভিজ্ঞতার মাধ্যমে তাদের সম্প্রদায়, তাদের দেশ ও বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন অ্যালামনাইদের এ একত্রিত হওয়া তাদের পুনরায় সংযোগ, অভিজ্ঞতা বিনিময় ও বন্ধুত্ব, বোঝাপড়া ও সহযোগিতার মূল্যবোধের প্রতিশ্রুতি পুনর্নবীকরণের একটি অনন্য সুযোগ ছিল, যা এ কার্যক্রমের অন্তরালের মূল ধারণাকে সমর্থন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Indian High Commission in Dhaka : ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে বিওয়াইডি কর্নার উদ্বোধন

আপডেট সময় : ১০:৩৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩