ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Indian Army Chief : ঢাকা সফরে আসছেন ভারতের সেনাপ্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২ ৪৯৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে : ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে তিনদিনের (১৮-২০) সফরে সোমবার ঢাকা পৌছানোর কথা রয়েছে। চলতি বছরের ১ মে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই জেনারেল মনোজ পাণ্ডের প্রথম বিদেশ সফর। সফরের প্রথম দিনে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর শহিদদেনর প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সেনাপ্রধান তার সফর শুরু করবেন।

দিনের বেলায়, সিওএএস নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠক করবেন এবং বিভিন্ন প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে মত বিনিময় করবেন। ভারতীয় সেনাপ্রধান ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করবেন।

সফরের দ্বিতীয় দিনে সেনাপ্রধান মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে ভাষণ দেবেন। এরপর বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অ্যান্ড অপারেশন ট্রেনিং (বিপসট) এর সদস্যদের সাথে পরিদর্শন ও মতবিনিময় করবেন। এটি বাংলাদেশের একটি প্রধান ইনস্টিটিউট যা জাতিসংঘের বিভিন্ন শান্তি অভিযানে কর্মসংস্থানের জন্য শান্তিরক্ষীদের প্রশিক্ষণ দিয়ে থাকে। পরে মিরপুরে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করা হবে।

রবিবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের জারি করা অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিওএএসের সফর দুই সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করবে এবং কৌশলগত ইস্যুতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতার জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Indian Army Chief : ঢাকা সফরে আসছেন ভারতের সেনাপ্রধান

আপডেট সময় : ১০:৪৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২