ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

high blood pressure : উচ্চ রক্তচাপ নিরব ঘাতক, এক-চতুর্থাংশ মানুষ উচ্চ রক্তচাপের শিকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩ ৫৮৮ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

উচ্চ রক্তচাপ নিরব ঘাতক! বাংলাদেশের এক-চতুর্থাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। রক্তচাপের কারণে হার্ট অ্যাটাক, কার্ডিওমাইয়োপ্যাথি, নিউরোলজিক্যাল ডিজঅর্ডার হয়ে স্ট্রোক, চোখে রেটিনোপ্যাথি দেখা দিতে পারে।

এবিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেছেন, নতুন করে কেউ যেন উচ্চ রক্তচাপের শিকার না হন, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

রবিবার বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল সাব-কমিটি এ আয়োজিত উচ্চ রক্তচাপ বিষয়ক মাসিক সেন্ট্রাল সেমিনারে এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল সাব-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এই আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তাফা জামান ও শিশু নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. রণজিত কুমার রায়।

শারফুদ্দিন আহমেদ আরও বলেন, উচ্চ রক্তচাপ থাকলে অস্ত্রোপচার করা যায় না। তাই রোগীর কত পর্যন্ত রক্তচাপ রাখা লাগবে, তা অবশ্যই চিকিৎসককে জানতে হবে।

যারা বয়স্ক তাদের অবশ্যই নিয়মিত রক্তচাপ মাপতে হবে। যাদের বয়স তিন থেকে ১০ বছর, তাদের রক্তচাপ মাপতে হবে। যাদের ওজন বেশি, তাদেরও নিয়মিত রক্তচাপ মাপা জরুরি। চিনি খাওয়া ব্যক্তিদেরও মাঝে মাঝে রক্তচাপ পরীক্ষা করা উচিত। পাতে লবন খাওয়া ছেড়ে দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন এবং ইউজিসি অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ সজলকৃষ্ণ ব্যানার্জি বিশেষ অতিথির বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

high blood pressure : উচ্চ রক্তচাপ নিরব ঘাতক, এক-চতুর্থাংশ মানুষ উচ্চ রক্তচাপের শিকার

আপডেট সময় : ০৮:৩২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩