ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

Hasina-Modi : ৫ প্রকল্পের উদ্বোধন, জ্বালানি ও খাদ্যে সহায়তার আশ্বাস ভারতের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২ ৩৭১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে নির্মিত ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের (রামপাল বিদ্যুৎ প্রকল্প) ইউনিট-১সহ ৫টি প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার দিল্লিতে শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ৭টি সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি ৫টি প্রকল্পের উদ্বোধন ঘোষণা দেন দুই দেশের প্রধানমন্ত্রী।

প্রকল্পগুলো হচ্ছে, মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের (রামপাল বিদ্যুৎ প্রকল্প) ইউনিট-১, খুলনার রূপসা রেলসেতু, বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের ২৫টি প্যাকেজে সড়ক রক্ষণাবেক্ষণ ও নির্মাণ সরঞ্জাম এবং যন্ত্রপাতি সরবরাহ, খুলনা দর্শনা রেললাইন সংযোগ প্রকল্প এবং পার্বতীপুর-কাউনিয়া মিটারগেজ রেললাইনকে ডুয়েল গেজ লাইন রূপান্তর প্রকল্প।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার নয়াদিল্লি আসেন প্রধানমন্ত্রী। সফর শেষে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় ফেরার কথা রয়েছে শেখ হাসিনার।

দুই প্রধানমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে এবারও আলোচনা হয়েছে। এ বিষয়ে ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রা বলেন, রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশ শঙ্কিত। এই সমস্যার সমাধানে যা কিছু করণীয়, ভারত করছে। বাংলাদেশকে সহায়তা করছে। ভবিষ্যতেও সহযোগিতার হাত বাড়ানো থাকবে। নিশ্চিত ও নিরুপদ্রব প্রত্যাবর্তনের কর্মসূচি ভারত সমর্থন করে। এ বিষয়ে ভারতের ভূমিকা সব সময় ইতিবাচক থেকেছে।

দুই দেশের প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমইউ) সই হয়েছে। যার মধ্যে রয়েছে, অভিন্ন সীমান্ত নদী কুশিয়ারা থেকে জল প্রত্যাহার, ভারতে বাংলাদেশের রেলওয়ে কর্মীদের প্রশিক্ষণের বিষয়ে ভারতের রেল মন্ত্রক এবং বাংলাদেশের রেলওয়ের মধ্যে সমঝোতা, রেল খাতে তথ্যপ্রযুক্তি বিষয়ে সহযোগিতা ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Hasina-Modi : ৫ প্রকল্পের উদ্বোধন, জ্বালানি ও খাদ্যে সহায়তার আশ্বাস ভারতের

আপডেট সময় : ১০:১৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২