ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

Gujrat: মহাকাশ থেকে গুজরাটে পড়ল তিন রহস্যময় ধাতব গোলক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২ ৩৬৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুজরাতে তিনটি জায়গায় দেখা গিয়েছে এই ধাতব বল ছবি: টুইটার থেকে

সংবাদ সংস্থা

একটা নয়, দুটো নয়। একেবারে তিনখানা রহস্যময় ধাতব গোলক! গুজরাতের তিন জায়গায় দেখা গিয়েছে এই ধাতব বল। এটা কি ধ্বংস-হওয়া উপগ্রহ নাকি অন্য কিছু! স্থানীয় সূত্রে খবর, বিকেল ৫টা নাগাদ ভালেজ গ্রামে একটি বড় কালো ধাতব বল আকাশ থেকে মাটিতে পড়ে। এই ধাতব বলের আনুমানিক ওজন প্রায় পাঁচ কেজি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে আনন্দ জেলার ভালেজ, খাম্ভোলজ এবং রামপুরায় তিনটি ধাতব গোলক হঠাৎই আকাশ থেকে মাটিতে পড়ে। এর পরই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কৌতূহলী মানুষ ধাতব গোলক ঘিরে ভিড় জমান। ঘটনাটির তদন্ত করতে ইতিমধ্যেই গুজরাতের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হয়েছে। জেলা পুলিশও পুরো বিষয়টি খতিয়ে দেখতে মাঠে নেমেছে।

স্থানীয় সূত্রে খবর, বিকেল ৫টা নাগাদ ভালেজ গ্রামে প্রথমে একটি বড় কালো ধাতব গোলক আকাশ থেকে মাটিতে পড়ে। এর কিছুক্ষণ পর কাছের খাম্ভোলজ ও রামপুরা গ্রামেও একই ধরনের ঘটনা ঘটে। তিনটি গ্রামই একে অপরের থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত। প্রত্যক্ষদর্শীদের তরফে বিষয়টি পুলিশকে জানান হয়।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই ধাতব গোলকগুলি কোনও কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ। খাম্ভোলজে এই ধাতব গোলক একটি বাড়িতে পড়লেও ভালেজ এবং রামপুরায় ফাঁকা জায়গায় ধাতব গোলক দু’টি পড়েছে। ঘটনায় কেউ আহত হননি বলে পুলিশ সূত্রের খবর।

আনন্দ জেলার পুলিশ সুপার অজিত রাজিয়ান জানান, বিশেষজ্ঞের দল পুরো বিষয়টি খতিয়ে দেখার পরই কোনও সঠিক সিদ্ধান্তে পৌঁছনো যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Gujrat: মহাকাশ থেকে গুজরাটে পড়ল তিন রহস্যময় ধাতব গোলক!

আপডেট সময় : ০৪:২৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২