ঢাকা ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

GOLD : ভরিতে স্বর্ণের দাম কমলো ১২৮৩ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ ৩১৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

ভয়েস ডিজিটাল  ডেস্ক

স্থানীয় বাজারে পাকা স্বর্ণের দাম ভরিতে ১২৮৩ টাকা কমেছে।  বৃহস্পতিবার থেকে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৩ হাজার ২৮১ টাকা কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন (বাজুস) মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি  স্বর্ণের দাম এ দাম কমানোর সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা কমিয়ে ৮৩ হাজার ২৮১ টাকা করা হয়েছে। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৯৩৪ টাকা থেকে এক হাজার ২৮৩ টাকা পর্যন্ত। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ২২৫ টাকা কমিয়ে ৭৯ হাজার ৪৯০ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫১ টাকা কমিয়ে ৬৮ হাজার ১১৭ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৯৩৪ টাকা কমিয়ে ৫৬ হাজার ৪৫৩ টাকা করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়লেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়। আর গত ২২ আগস্ট স্বর্ণের দাম বাড়ানো হয়। তার আগে ১৮ আগস্ট স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছিল। তবে তারও আগে ৪ ও ৭ আগস্ট এবং ২৭ ও ২৯ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয়।

গত ১০ সেপ্টেম্বর ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৫৬৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ২২৫ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে ৬৯ হাজার ১৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৫৭ হাজার ৩৮৭ টাকা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

GOLD : ভরিতে স্বর্ণের দাম কমলো ১২৮৩ টাকা

আপডেট সময় : ০৮:০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২