ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Go First :  যাত্রীদের ফেলে যাওয়ার শাস্তি ১০ লক্ষ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ২৬১ বার পড়া হয়েছে

ফাইল চিত্র

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৫৫ জন যাত্রীকে বিমানবন্দরেই ফেলেই উড়ে যায় বেসরকারি বিমান সংস্থা গো ফার্স্ট। ফেলে যাওয়া যাত্রীদের একাংশ অসামরিক বিমান পরিবহণের নিয়ামক সংস্থার (ডিজিসিএ) কাছে অভিযোগ 

সংবাদ সংস্থা

বিমানবন্দরে যাত্রীদের ফেলে উড়ে গিয়েছিল বেসরকারি বিমান সংস্থা গো ফার্স্ট। ক্ষমা চেয়েও সেই ঘটনার জন্য শাস্তি এড়াতে পারেনি বিমান সংস্থা। কর্তব্যে গাফিলতির অভিযোগে বেসরকারি বিমান সংস্থাকে শাস্তি দেয় ডিজিসিএ। ডিজিসিএ শুক্রবার জানিয়েছে, যাত্রী ব্যবস্থাপনাসহ একাধিক ক্ষেত্রে বিস্তর গাফিলতি করেছে সংস্থাটি। যার জন্য ১০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে তাদের।

দিন কয়েক আগেই যাত্রী ব্যবস্থাপনায় গাফিলতির জন্য এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ টাকা জরিমানা করেছিল ডিজিসিএ। এয়ার ইন্ডিয়ার বিমানে এক বৃদ্ধার গায়ে সহযাত্রীর প্রস্রাব করার ঘটনায় বিমান সংস্থারও দায় রয়েছে বলে জানিয়েছিল ডিজিসিএ। আর এবার ডিজিসিএ-র শাস্তির মুখে পড়েছে গো ফার্স্ট বিমান সংস্থা। ৯ জানুয়ারি এই সংস্থারই বেঙ্গালুরু-দিল্লিগামী একটি বিমান ৫৫ জন বিমানযাত্রীকে ফেলে গিয়েছিল বেঙ্গালুরু বিমানবন্দরে।

শুক্রবার ডিজিসিএ ওই বিমান সংস্থার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ এনেছে। একটি বিবৃতিতে ডিজিসিএ জানিয়েছে, বিমান সংস্থাটি যাত্রী পরিষেবা, বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ-সহ একাধিক বিষয়ে অনেকগুলি বড় ভুল করেছে। যথাযথ পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। এয়ার ট্রান্সপোর্ট সার্কুলারের বেশ কিছু নিয়ম লঙ্ঘনও করেছে। তার জন্যই ওই বিমান সংস্থাকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Go First :  যাত্রীদের ফেলে যাওয়ার শাস্তি ১০ লক্ষ টাকা

আপডেট সময় : ০৭:৪৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩