ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

G20 সম্মেলনে ফাঁকে হাসিনার সঙ্গে সাক্ষাৎ ও সেলফি তোলেন বাইডেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ৩১২ বার পড়া হয়েছে

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, সঙ্গে সায়মা ওয়াজেদ পুতুল : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এ সময় জো বাইডেন এবং শেখ হাসিনা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন এবং দুই পরিবারের খোঁজ খবর নেন। দুই নেতা কথা বলার এক পর্যায়ে শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদের সঙ্গে সেলফি তোলেন জো বাইডেন।

শেখ হাসিনা বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একইসঙ্গে তারা সাম্প্রতিক ভূরাজনীতি, দ্বিপাক্ষিক সম্পর্ক, রুশ-ইউক্রেন যুদ্ধসহ নানা বিষয়ে আলাপ করেন।

আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে কুশল বিনিময় করেন জো বাইডেন। তাদের মধ্যে মানসিক স্বাস্থ্য ও অটিজম নিয়ে কথা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

G20 সম্মেলনে ফাঁকে হাসিনার সঙ্গে সাক্ষাৎ ও সেলফি তোলেন বাইডেন

আপডেট সময় : ০৮:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩