ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

G-20 সম্মেলনে যোগ দিতে পারেন শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি : ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ সম্মেলনে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী সেপ্টেম্বরে তিনি ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা পিটিআই।

চলতি বছরের ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে জি-২০ সম্মেলন। শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বিশ্বনেতারা। আয়োজক দেশ হিসেবে বৈঠকের সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে শুরু হয়েছে ঘরোয়া বৈঠক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, জি-২০ এর সদস্য না হওয়া সত্ত্বেও শেখ হাসিনা অতিথি হিসেবে সম্মেলনে যোগ দেবেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পারেন। কারণ উভয় দেশের জাতীয় নির্বাচনের আগে দুই প্রধানমন্ত্রীর শেষ বৈঠক হতে পারে এটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি : ফাইল ছবি

ভারত ১ ডিসেম্বর ২০২২ থেকে ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত জি-২০ সভাপতির দায়িত্ব পালন করবে। ইন্দোনেশিয়ার কাছ থেকে এক বছরের জন্য এই দায়িত্ব গ্রহণ করেছে ভারত। জি-২০ শীর্ষ সম্মেলন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুবই উচ্চাশা পোষণ করেন। তিনি একতাবদ্ধতার প্রতি জোর দিয়েছেন। এ কারণে জি-২০ সামিটের স্লোগান করা হয়েছে, এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ।

বিশ্বের ১৯টি ধনী দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে জি-২০ গঠিত। সদস্য দেশগুলো হলো আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। আঞ্চলিক সংস্থা হিসাবে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

নয়টি গেস্ট কান্ট্রি হচ্ছে, বাংলাদেশ, মিসর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন, সংযুক্ত আরব আমিরাত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

G-20 সম্মেলনে যোগ দিতে পারেন শেখ হাসিনা

আপডেট সময় : ০৭:২৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩