ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

Flex-Fuel Car  : ভারতে প্রথম ইথানল-রেডি ফ্লেক্স ফুয়েল হাইব্রিড কার, কমবে দূষণ, বাঁচবে তেল খরচ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ ৩০৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রথম ফ্লেক্স-ফুয়েল গাড়ি লঞ্চ করবে টয়োটা : ছবি সংগ্রহ

নিউজ ডেস্ক

ফ্লেক্স-ফুয়েল  (Flex-Fuel)  বা পেট্রোলের সাথে ইথানল বা মিথানলের মিশ্রণে গাড়ি চালানোর বিষয়টি দীর্ঘদিন ধরেই বিভিন্ন অটোমোবাইল সংস্থার সাথে আলোচনা করে আসছিল ভারত সরকার। এবারে দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবরূপ নিয়েছে।

আর এই উদ্যোগে হাত মিলিয়েছে জাপানি গাড়ি কোম্পানি টয়োটা। এরই মধ্যে ভারতের মাটিতে অভিষেক হল কারটির। বর্তমানে ব্রাজিলের বাজারে এই মডেল দুটির রমরমা বাজার। যেগুলি ইথানল মিশ্রিত জ্বালানিতে চলে। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী টয়োটার আসন্ন ফ্লেক্স-ফুয়েল মডেলটি উন্মোচন করেন।

এ বছরের ৬২তম অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (ACMA)-এর বার্ষিক সম্মেলনী সভা থেকে গডকড়ী ঘোষণা করেছিলেন যে ২৮ সেপ্টেম্বর তিনি টয়োটার একটি হাইব্রিড গাড়ি সাধারণের সামনে আনতে চলেছেন। যদিও তিনি নিজে দাবি করেছিলেন আসন্ন মডেলটি হল Toyota Camry Flex-Fuel, কিন্তু শোনা যাচ্ছে এটি আসলে Toyota Corolla hybrid। এই গাড়ির মস্ত বড় সুবিধা হল ইথানল মিশ্রিত পেট্রলে ছোটে বলে দূষণ কম হয়। আবার তেল কম পুড়িয়ে বেশি মাইলেজ দেয়।

Toyota Corolla hybrid–এর আন্তর্জাতিক বাজারের মডেলটি একটি ২.০ লিটার পেট্রোল ইঞ্জিনের উপর নির্ভর করে চলে। যা hv E85 ইথানল জ্বালানিতে চলতে সক্ষম। এর স্ট্রং হাইব্রিড প্রযুক্তির মডেলটিও চলার ক্ষেত্রে একই জ্বালানি ব্যবহার করে। এর আগে টয়োটা এদেশে একটি হাইড্রোজেন চালিত Mirai গাড়ির ঝলক দেখিয়েছিল। সংস্থার কাছে এটি ছিল একটি নমুনা মডেল মাত্র। এবারের আসন্ন ফ্লেক্স-ফুয়েল গাড়িটির উৎপাদন শুরু হওয়ার বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি। তাই অনুমান করা হচ্ছে হাইড্রোজেনের মতো এটিও একটি নমুনা মডেল। যা ফ্লেক্স-ফুয়েলের প্রতি ভারতীয়দের আগ্রহ বাড়িয়ে তুলবে।

এর আগে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল যে ২০২৩-২৫-এর মধ্যে এদেশে পেট্রোলের সাথে ২০% ইথানল (E20) মেশানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবং সরকার খুব শীঘ্রই সংশ্লিষ্ট ক্ষেত্রে একটি রূপরেখা প্রকাশ করবে। এদিকে Honda ঘোষণা করেছিল তারা ২০২৩-এ এদেশে ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন সমেত টু-হুইলার লঞ্চ করবে। তারা ইতিমধ্যে এর দুটি মডেলের ঝলক দেখিয়েছে। বর্তমানে যার উপর পরীক্ষা-নিরীক্ষা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Flex-Fuel Car  : ভারতে প্রথম ইথানল-রেডি ফ্লেক্স ফুয়েল হাইব্রিড কার, কমবে দূষণ, বাঁচবে তেল খরচ

আপডেট সময় : ০৯:৩৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২