ঢাকা ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

Fire at Mongla EPZ : মোংলা ইপিজেডে ব্যাগ কারখানার আগুন নিয়ন্ত্রণে আসেনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কr

বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ভিআইপি- ব্যাগ-১ নম্বর কারখানার আগুন লাগার ১৭ ঘন্টা পরও নেভানো যায়নি আগুন। বুধবার সকাল সাড়ে আটটায়ও ফ্যাক্টরিতে আগুন জ্বলতে দেখা যায়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মোংলা ইপিজেডে ভিআইপি ইন্ডাষ্ট্রিজের ভিআইপি-১ ব্যাগ কারখানায় আগুন লাগে। খবর পেয়ে খুলনা, বাগেরহাট ও মোংলা ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। তবে ফ্যাক্টরির ভিতরে পলেস্টার টাইপের ফেব্রিক্স, ফোম ও ক্যামিকেল থাকায় আগুন নেভাতে সমস্যা দেখা দেয়।

ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নোভানোর কাজ করছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছেন, আগুন ভয়াবহ আকার ধারণ করার শঙ্কা নেই এবং কোনো হতাহতের খবর নেই। ধারণা করা হচ্ছে ফ্যাক্টরির মধ্যে থাকা শ্রমিক ও কর্মচারীরা আগুন দেখেই দ্রুত স্থান ত্যাগ করেছিল। এছাড়া ইপিজেড এলাকার অন্যান্য ফ্যাক্টরি ও প্রতিষ্ঠানের কাজ স্বাভাবিক রয়েছে।

আগুনের ঘটনায় দেড়শ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে মোংলা থানায় সাধারণ ডায়েরি করেছেন ফ্যাক্টরির সহকারি ব্যবস্থাপক আশীস কুমার কর্মকার।

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ফাক্টরির কাঁচামাল ও মেশিনারিজ ক্ষতি একশ পঞ্চাশ কোটি টাকা।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, এখনও আগুন জ্বলছে। তবে আগুন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Fire at Mongla EPZ : মোংলা ইপিজেডে ব্যাগ কারখানার আগুন নিয়ন্ত্রণে আসেনি

আপডেট সময় : ১২:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩